২০১৭-১৮ বাজেটে পদ্মায় বরাদ্দ সাড়ে ৫ হাজার কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৭, ০২:৫২আপডেট : ০২ জুন ২০১৭, ০২:৫৪
image

পদ্মায় এগিয়ে চলেছে সেতু নির্মাণের কাজ (ফাইল ফটো) ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে পদ্মা বহূমুখী সেতু প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এ কথা জানান।

সরকারের অগ্রাধিকার প্রকল্পের শীর্ষে থাকা পদ্মা সেতুর কাজ কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় এগোতে পারেনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘চলতি বছরের এপ্রিল পর্যন্ত পদ্মার মূল সেতুর কাজ শেষ হওয়া কথা ছিল ৪৯ দশমিক ৯৮ ভাগ। কিন্তু কাজ হয়েছে মাত্র ৩৭ ভাগ।’ অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় এখনও ১৩ শতাংশ পিছিয়ে রয়েছে মূল সেতুর কাজ।

অর্থমন্ত্রী আরও জানান, চলতি বছরে পদ্মা বহূমুখী সেতু প্রকল্পে পাঁচ হাজার ৫২৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ সেতুর জন্য নদী শাসনের কাজের লক্ষ্যমাত্রা ছিল ৪৬.১৬ শতাংশ। কাজ শেষ হয়েছে ৩০ ভাগ। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ ভাগ কাজ কম হয়েছে। তবে আগামী বছরের ডিসেম্বরে নির্ধারিত সময়েই বহুল প্রতিক্ষিত পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে জানান অর্থমন্ত্রী।

উল্লেখ্য, চলতি ২০১৬-১৭ সালের অর্থবছরের বাজেটে পদ্মা সেতু প্রকল্পে বরাদ্দ ছিলো ছয় হাজার ২৬ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে চলতি বছরে ব্যয় করা হয়েছে চার হাজার ৬৭৪ কোটি টাকা।

/এসআই/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম