১ জুলাই থেকে যেসব খাতে উৎসে কর দিতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৭, ১৬:৫৯আপডেট : ০৬ জুন ২০১৭, ১৮:৪০



বাজেট ২০১৭-১৮

প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ২৯ জুন জাতীয় সংসদে পাস হলে আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে উৎসে কর আদায়। নতুন অর্থবছরে রাজস্ব আদায়ে সরকারের নজর বেশি উৎসে করের দিকে।  সেদিকে নজর রেখেই চলছে এনবিআরের কর্মকৌশল। প্রস্তাবিত বাজেটে বহুল আলোচিত করপোরেট কর হার কমানো হয়নি। পাশাপাশি নতুন করে ব্যাংক সঞ্চয়ের ওপর আবগারি শুল্ক বাড়ানো হয়েছে।

নতুন বছর যেসব খাত থেকে উৎসে কর আদায় হবে সেসব খাত হচ্ছে- পেশাগত সেবাদানকারী এবং কারিগরি সেবাদানকারী অথবা কারিগরি সহায়তা ফি ২৫ লাখ টাকা হলে ১০ শতাংশ এবং বেশি হলে উৎসে কর হবে ১২ শতাংশ। ক্যাটারিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস, কালেকশন অ্যান্ড রিকভারি সার্ভিস, প্রাইভেট সিকিউরিটি সার্ভিস, ম্যানপাওয়ার সাপ্লাই সার্ভিস, ক্রিয়েটিভ মিডিয়া সার্ভিস, পাবলিক রিলেশন সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, ট্রেনিং, ওয়ার্কশপ আয়োজন এবং এর ব্যবস্থাপনা সেবাসহ এ ধরনের সার্ভিস ফি ২৫ লাখ টাকা হলে ১০ শতাংশ এবং এর বেশি হলে উৎসে কর ১২ শতাংশ। যে কোনও মোট বিলের পরিমাণ ২৫ লাখ টাকা হলে ১ দশমিক ৫ শতাংশ এবং এর বেশি হলে ২ শতাংশ।
জাহাজে মাল খালাসের কমিশন ২৫ লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ, বেশি হলে ১২ শতাংশ। এ ছাড়া ট্রান্সপোর্ট সার্ভিস, ক্যারিং সার্ভিস, ভেহিক্যাল রেন্টাল সার্ভিস কমিশন ২৫ লাখ টাকা পর্যন্ত ৩ শতাংশ, বেশি হলে ৪ শতাংশ উৎসে কর দিতে হবে।
সংবাদপত্র, রেডিও-টিভিসহ গণমাধ্যমের যেসব প্রতিষ্ঠান বিজ্ঞাপন সরবরাহের দায়িত্ব পালন করে তাদের কমিশন ২৫ লাখ টাকা হলে ১০ শতাংশ এবং এর বেশি হলে ১২ শতাংশ উৎসে কর দিতে হবে। ‘মিডিয়া বায়িং এজেন্সি সার্ভিস’ কমিশন বা ফি নিলে ২৫ লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ এবং এর বেশি হলে ১২ শতাংশ। বেশ কিছু ক্ষেত্রে মোট বিলের ওপর ২৫ লাখ টাকা পর্যন্ত দশমিক ৫ শতাংশ এবং এর বেশি হলে দশমিক ৬৫ শতাংশ উৎসে কর দিতে হবে ।
ইনডেন্টিং ফি ২৫ লাখ টাকা হলে ৬ শতাংশ, বেশি হলে ৮ শতাংশ। বিভিন্ন সময় যোগ দেওয়া বা বৈঠকের ফি, কর্মশালার সম্মানী ২৫ লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ আর বেশি হলে ১২ শতাংশ। মোবাইল নেটওয়ার্ক অপারেটর, মোবাইল ব্যাংকিংয়ে কারিগরি সেবা প্রদানকারী বা সেবা সরবরাহকারী এজেন্টের ফি ২৫ লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ এবং বেশি হলে ১২ শতাংশ। মোটর গ্যারেজ বা ওয়ার্কশপের ফি ২৫ লাখ টাকা পর্যন্ত ৬ শতাংশ, বেশি হলে ৮ শতাংশ। বেসরকারি কন্টেইনার পোর্ট বা ডকইয়ার্ড সেবার ফি ২৫ লাখ টাকা পর্যন্ত ৬ শতাংশ, বেশি হলে ৮ শতাংশ। শিপিং এজেন্সি কমিশন ২৫ লাখ টাকা পর্যন্ত ৬ শতাংশ,বেশি হলে ৮ শতাংশ। ক্রেডিট রেটিং সেবা ফি ২৫ লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ,আর বেশি হলে ১২ শতাংশ উৎসে কর দিতে হবে।
/এসআই/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম