ডিএসইতে প্রধান সূচক ১০, সিএসইতে কমেছে ৩১ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৭, ১৫:৪৬আপডেট : ০৭ জুন ২০১৭, ১৫:৪৬

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১০ দশমিক ৭৭ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৩১ দশমিক ৯৯ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬০১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৫২ কোটি ৪২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৬৭ কোটি ৩৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ৪৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭১ কোটি ৭০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ২৭২ পয়েন্টে এবং ৩ দশমিক ৩৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৪৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৬১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সফার্মা, আরগন ডেনিমস, লংকা-বাংলা ফাইন্যান্স, সেন্ট্রাল ফার্মা, ইউনাইটেড পাওয়ার, মবিল যমুনা, প্যারামাউন্ট টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, ইফাদ অটোমোবাইল এবং বিডি ফাইন্যান্স।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৪ কোটি ২৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ১১২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৭৮ কোটি ৭৩ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩১ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১০ হাজার ২৯৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৮ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১৬ হাজার ৮৭৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১ হাজার ২৫৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৫ দশমিক ০৪ পয়েন্ট কমে ১৫ হাজার ১৬৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১১১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সফার্মা, আরগন ডেনিমস, আরএসআরএম স্টিল, প্যারামাউন্ট টেক্সটাইল, নূরানী পায়িং, শাহজিবাজার পাওয়ার, সেন্ট্রাল ফার্মা, বেক্সিমকো লিমিটেড, বিকন ফার্মা এবং মোজাফফর হোসেন স্পিনিং।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম