ভ্যাটের কারণে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে: সিপিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৭, ১১:৫৩আপডেট : ১৭ জুন ২০১৭, ১২:১৫

আগামী ২০১৭-১৮ অর্থবছরে নতুন ভ্যাট আইন কার্যকর হলে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে বলে আশঙ্কা করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শনিবার রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত বাজেট সংলাপে এমন আশঙ্কা প্রকাশ করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

লেকশোর হোটেলে সিপিডির বাজেট সংলাপ বাজেট সংলাপের শুরুতে ফাহমিদা খাতুন বলেন, ‘নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে বিদ্যুৎ বিলের সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। এর ফলে বিদ্যুতের দাম বাড়বে। এছাড়া গ্যাসের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে।’ এ কারণে এশিয়ার আন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও ভ্যাট হার ১২ শতাংশ করার প্রস্তাব করেন তিনি।
বাজেট আলোচনায় এসময় উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহানসহ প্রমুখ।
/জিএম/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম