ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড

পটুয়াখালী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪, ২২:০৪আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২২:১৪

সাগর থেকে পটুয়াখালীর রাঙ্গাবালীর খালে ভেসে আসা ‘টর্পেডো’র উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় নৌবাহিনীর শের-ই-বাংলা নৌঘাঁটির সদস্য এবং আন্ধারমানিক কোস্টগার্ডের সদস্যরা  টর্পেডো উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন।

এর আগে রবিবার দুপুরে রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের মীরকান্দা গ্রামের ভাঙ্গার খালে এ টর্পেডোটি ভেসে আসে। অচেনা এ বস্তুটি দেখে স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। এটির দৈর্ঘ্য প্রায় ২৭ ফুট ও প্রস্থ ৩ ফুট।

অচেনা এ বস্তুটি দেখে স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে রাঙ্গাবালী থানার ওসি বলেন, ‘বঙ্গোপসাগর থেকে রাবনাবাদ চ্যানেল হয়ে এই টর্পেডোটি ভাঙ্গার খালে প্রবেশ করে। বর্তমানে সেটি পুলিশ পাহারায় রয়েছে। সন্ধ্যায় এখানে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। আগামীকাল সকালে এটি ওই খাল থেকে অপসারণ করা হবে।’

তিনি জানান, টর্পেডো হচ্ছে এক ধরনের স্ব-চালিত অস্ত্র। এটি জলের নিচে বা উপরে বিস্ফোরক ওয়ারহেড বহন করে এবং লক্ষ্যবস্তুর কাছাকাছি আসার পর বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘বস্তুটি প্রথমে দেখে ভেবেছিলাম জাহাজের কোনও ভাঙা অংশ। ধরে দেখার পরে ভারী কোনও অস্ত্র মনে হয়েছে। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। বস্তুটির কাছ থেকে সরিয়ে দেওয়া হয় লোকজনদের। যাতে ভেসে না যায়, সে জন্য দড়ি দিয়ে বেঁধে রাখা হয় সেটিকে।’

মৌডুবি ইউনিয়নের বাসিন্দা মাসুম বিল্লাহ বলেন, ‘বস্তুটি দেখতে ভারী কোনও অস্ত্রের মতো মনে হয়। গ্রামবাসীর ধারণা, পার্শ্ববর্তী রাবনাবাদ চ্যানেল হয়ে হয়তো এটি ভাসতে ভাসতে এই খালে এসেছে। এর দৈর্ঘ্য আনুমানিক ২৫ থেকে ২৭ ফুট।’

/এমএএ/
সম্পর্কিত
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সাগরপথে ট্রলারে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার
বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের