১ লাখ ৮৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৭, ২০:০৯আপডেট : ০১ জুলাই ২০১৭, ২০:৩৯

 

এনবিআর সদ্য বিদায়ী অর্থবছরের (২০১৬-১৭) সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৩০ জুন পর্যন্ত (সাময়িক) ১ লাখ ৮৫ হাজার ৭১ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। পরে তা সংশোধন করে ১ লাখ ৮৫ কোটি টাকায় নামিয়ে আনা হয়। এনবিআরের কর্মকর্তা বলছেন, পেট্রোবাংলার কাছ থেকে ২৩ হাজার কোটি টাকা বকেয়া আদায় সম্ভব হলে রাজস্বের পরিমাণ আরও বাড়তো।

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন হওয়ার সরকারি-বেসরকারি সংস্থা, করদাতা-অংশীজনদের ধন্যবাদ জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি  বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এই সাফল্যের দাবিদার।’ বর্তমান গতিশীলতা ধরে রাখলে নতুন অর্থবছরে বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘স্বাধীনতার পর লক্ষ্যমাত্রার রেকর্ড পরিমাণ রাজস্ব আহরণ করেছে এনবিআর। লক্ষ্যমাত্রা নিয়ে বিভিন্ন মহলের সমালোচনা, সন্দেহ আর হতাশার মধ্যেও রেকর্ড গড়ে তৃতীয়বারের মতো লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি আমরা।’

মো. নজিবুর রহমান এনবিআর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০১৪-১৫ অর্থবছরে প্রথমবারের মতো রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করে এনবিআর। সেবার ১ লাখ ৩৫ হাজার ৭০৯ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছিল ১ লাখ ৪৯ হাজার ২৩৭ কোটি টাকা। পরের বছর ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ৫ হাজার ৫২৮ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করে এনবিআর। আর  সদ্য বিদায় নেওয়া  অর্থ বছরে ১ লাখ ৮৫ হাজার ৭১ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।

জিএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম