পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান-এমডির ‍বিরুদ্ধে চার্জ গঠন ২৮ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৭, ২১:২১আপডেট : ১০ জুলাই ২০১৭, ২১:২২

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ( সিইও) এর বিরুদ্ধে আগামী ২৮ আগস্ট চার্জ গঠনের দিন ধার্য করেছেন আদালত। মৃত শ্রমিকদের বীমা দাবির টাকা আদায়ে দায়ের করা মামলায় এ চার্জ গঠনের তারিখ নির্ধারণ করা হয়। সোমবার (১০ জুলাই) শুনানি শেষে প্রথম শ্রম আদালতের বিচারক তাবাসসুম ইসলাম এ আদেশ দেন।
গোষ্ঠী বীমার আওতাভুক্ত মৃত শ্রমিকদের বীমার টাকা নিয়ে টালবাহানা করায় বীমা কোম্পানিটির বিরুদ্ধে শ্রম আদালতে পাঁচটি মামলা করে বিকেএমএই এর সদস্যরা। অবন্তি কালার টেক্সটাইল লিমিটেডের মালিক এ এইচ আসলাম সানি, এমবি নিট ফ্যাশনের মালিক মোহাম্মদ হাতেম, রূপসী নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সরওয়ার্দী, মডেল ডি ক্যাপিট্যাল লিমিটেডের মালিক মাসুদুজ্জামান ও মিনার ইন্ড্রাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হক আলাদাভাবে মামলার বাদী হন।

মামলার অভিযোগে বলা হয়,১৫৫ শ্রমিকের দাবি বাবদ তিন কোটির বেশি টাকা আত্মসাৎ করার পাঁয়তারা করছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেএমই’র সদস্যভুক্ত কারখানার শ্রমিকদের বীমা সুবিধা দিতে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে গ্রুপ বীমার চুক্তি করে বিকেএমইএ। কিন্তু শর্ত না মেনে শ্রমিকদের বীমা দাবির টাকা দিতে টালবাহানা শুরু করে বীমা কোম্পানিটি।

মৃত্যু দাবির টাকার জন্য তারা গত  তিন বছর ধরে সরকারের বিভিন্ন সংস্থার কাছে আবেদন জানিয়েছেন। দাবি টাকা আদায়ে শ্রম মন্ত্রণালয়, অর্থমন্ত্রণালয় ও দুনীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করা হয়েছে। তাতে কোনও ফল না পেয়ে শ্রম আদালতে এই মামলা করা হয়।

এছাড়া শ্রম প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবে কাছে কাছে অভিযোগ দেওয়া হয়েছে। একইভাবে  বিকেএমইএর পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনেও অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া অর্থমন্ত্রণালয়ের অধীন বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর বিরোধ নিষ্পত্তি কমিটিতেও অভিযোগ করা হয়।

/জিএম/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের