এলজির নতুন পণ্য বাজারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৭, ২০:০৩আপডেট : ১৬ জুলাই ২০১৭, ২০:১৬

দেশের বাজারের জন্য এলজির নতুন পণ্য উন্মোচন করল গ্লোবাল ব্র্যান্ড

দেশের গ্রাহকদের জন্য এলজির ইন্টার‌্যাকটিভ আল্ট্রা এইচডি পিকচার ডিসপ্লে, আল্ট্রা স্ট্রেচ সাইনেজ, এলজি গ্রাম ল্যাপটপ, কার্ভড আল্ট্রা ওয়াইড মনিটরসহ নতুন বেশকিছু পণ্য উন্মোচন করেছে দেশীয় প্রযুক্তি পণ্য আদমানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড। মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর একটি হোটেলে এসব পণ্য অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার তার বক্তব্যে এলজি ইলেকট্রনিক্সের সঙ্গে তাদের দীর্ঘ পথচলা ও অংশীদারিত্বের কথা তুলে ধরেন।  এসময় এলজির বিভিন্ন পণ্যের বর্ণনা দেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এডওয়ার্ড কিম। এরপর তিনিই পণ্যগুলোর মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে গ্লোবাল ব্র্যান্ডের পরিচালক জসিমউদ্দিন খন্দকার আশাবাদ জানান, এলজি ইলেকট্রনিক্সের সঙ্গে তাদের পথচলা আরও দীর্ঘ হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজি ইলেকট্রনিক্সের জোসেফ ডংহিউন সুহ, রিজিওনাল জেনারেল ম্যানেজার ব্রায়ান ইয়ং, গ্লোবাল ব্র্যান্ডের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (এলজি) এএসএম পারভেজ প্রমুখ।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম