সামাজিক ব্যবসা দিবসে অংশ নিচ্ছেন ৩৬ দেশের নাগরিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৭, ১৯:১৬আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৯:১৬

৭ম সামাজিক ব্যবসা দিবসের লোগো এবারের সামাজিক ব্যবসা দিবসের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ঢাকায় আসছেন ৩৬টিরও বেশি দেশের নাগরিক।  মঙ্গলবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আগামী ২৮ ও ২৯ জুলাই উদযাপিত হতে যাচ্ছে ৭ম বার্ষিক সামাজিক ব্যবসা দিবস। ইউনূস সেন্টারের আয়োজনে অনুষ্ঠেয় এ বছরের সামাজিক ব্যবসা দিবসের মূল আলোচ্য হচ্ছে -‘সম্পদ কেন্দ্রীকরণ বন্ধ করা কি সম্ভব?’। দিবসটির কর্মসূচি সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবনির্মিত এই কনভেনশন সেন্টারটি একটি সামাজিক ব্যবসা হিসেবে পরিচালিত হবে। এ বছরের সামাজিক ব্যবসা দিবস উদ্বোধন করবেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ৩৬টিরও বেশি দেশের পাঁচ শতাধিক নাগরিকসহ অন্তত দুই হাজার অতিথি ও অংশগ্রহণকারী দিবসের কর্মসূচিতে যোগ দেবেন। জাতিসংঘের সহকারী মহাসচিব ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সমন্বয়ক টমাস গাস অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন। অন্য বিশিষ্ট বক্তাদের মধ্যে থাকবেন বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জোয়েল বোজো।

সম্মেলনের দু’দিনে ১৫টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। থাকছে ৯টি দেশীয় ফোরাম। যেসব দেশ নিজ নিজ ‘কান্ট্রি ফোরাম’ অনুষ্ঠান করবে সেগুলো হচ্ছে- বাংলাদেশ, চীন, মালয়েশিয়া, জাপান, ভারত, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও প্যাসিফিক, থাইল্যান্ড, ইউরোপ ও ল্যাটিন আমেরিকা।

জিএম/এএম/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম