ওষুধ, তৈরি পোশাক, পাট পণ্য নিতে চায় রুয়ান্ডা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ১৯:৪৪আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৯:৫৫

বাংলাদেশ-রুয়ান্ডা (ছবি- অনলাইন থেকে নেওয়া)

বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক, পাটজাত পণ্য আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে রুয়ান্ডা। বৃহস্পতিবার (২০ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত রুয়ান্ডার অনাবাসিক (নয়া দিল্লিতে নিযুক্ত) রাষ্ট্রদূত আরনেস্ট রমুসিও।

রুয়ান্ডার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ দেশের তৈরি পণ্য বিশ্ববাজারে বেশ জনপ্রিয়। দাম তুলনামূলক কম হওয়ায় রুয়ান্ডায় বাংলাদেশের তৈরি পোশাক, ঔষধ ও পাটজাত পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে এ সব পণ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে রুয়ান্ডা সরকার। এ বিষয়ে বাংলাদেশ সরকার সহযোগিতা করলে দ্রুত এ সব পণ্য আমদানি করা হবে।
এ ব্যাপারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘এক্ষেত্রে দুই দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। উভয় দেশের আমদানি ও রফতানিকারকরা পারস্পরিক দেশ সফরের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ রফতানি বাণিজ্য সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে। দেশের রফতানি পণ্য এবং বাজার সম্প্রসারণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক, ঔষধ, তথ্য প্রযুক্তি, ফার্নিচার ও পাটজাত পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। বাংলাদেশ এ সব বিশ্বমানের পণ্যে তুলনামূলক কম দামে রপ্তানি করে যাচ্ছে।’
এ সময় বাণিজ্য সচিব শুভাশীষ বসু উপস্থিত ছিলেন।
/এসআই/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি