বাধ্যতামূলক হলো ৯ ডিজিটের শনাক্তকরণ নম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ২১:১১আপডেট : ২৭ জুলাই ২০১৭, ২১:১১

এনবিআর অনলাইনে ৯ ডিজিটের ইলেকট্রনিক ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (ই-বিআইএন) বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  বৃহস্পতিবার (২৭ জুলাই) এনবিআর এ সংক্রান্ত একটি গণ বিজ্ঞপ্তি জারি করে।

নিবন্ধন গ্রহণের প্রক্রিয়াকে স্বচ্ছ, দ্রুততর ও হয়রানিমুক্ত করার লক্ষ্যেই মূলত অনলাইন নিবন্ধন ব্যবস্থা চালু করা হয়। অনলাইনে ভ্যাট নিবন্ধন প্রক্রিয়া চালু রাখার ফলে ২০১৮ সালের জানুয়ারি থেকে অনলাইনে ভ্যাট নিবন্ধন (ই-বিআইএন) ছাড়া ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যাবে না। অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বরের পর ১১ ডিজিটের বিআইএন বাতিল হয়ে যাবে।

এর আগে ২০১৭ সালের ২৩ মার্চ অনলাইনভিত্তিক ভ্যাট ব্যবস্থায় নিবন্ধন কার্যক্রমের শুভ সূচনা হয়। বিদ্যমান সনাতনী ভ্যাট ব্যবস্থায় প্রায় সাড়ে ৮ লাখ প্রতিষ্ঠানের বিআইএন নম্বর রয়েছে। অথচ প্রতি মাসে মাত্র ৩৭ হাজার করদাতা নিয়মিত দাখিলপত্র (রিটার্ন) প্রদান করছেন।

 /জিএম/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক