‘ডিজিটাল বাণিজ্য সুবিধা পেতে সংশ্লিষ্ট সবাইকে তৈরি হতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৭, ২১:১৪আপডেট : ০১ আগস্ট ২০১৭, ২১:১৮

 

তোফায়েল আহমেদ (ছবি: সংগৃহীত) প্রতিযোগিতা মূলক বিশ্ববাণিজ্যে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ডিজিটাল বাণিজ্য পদ্ধতিতে সক্ষমতা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বিশ্ববাণিজ্য যখন ডিজিটাল পদ্ধতিতে দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। ডিজিটাল বাণিজ্য সুবিধা পেতে সংশ্লিষ্ট সবাইকে তৈরি হতে হবে।’  মঙ্গলবার (০১ আগস্ট) ঢাকায় সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত  ‘ক্রস বর্ডার পেপারলেস ট্রেড ফেসিলিটেশন ইন বাংলাদেশ’ শীর্ষক ওযার্কশপে  তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পেপার লেস বাণিজ্যে সময়, শ্রম  ও ব্যয় হ্রাস পাবে। কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে। সার্ভিস সেক্টর বাদে গত বছর প্রায় ৩৪ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলার রফতানি করেছে। এ বছর ৩৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার রফদতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’ তিনি বলেন, ‘রফতানি বাণিজ্যে লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরকে এগিয়ে আসতে হবে।’

বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদের সভাপতিত্বে ওযার্কশপে এনবিআর-এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, টেরিফ কমিশনের চেয়ারম্যান মুসফিকা ইকফাত, বাণিজ্য সচিব শুভাশীষ বসু, সাবেক সচিব সোহেল আহমেদ, সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম