বাংলাদেশ ও থাইল্যান্ড জয়েন্ট ট্রেড কমিটির সভা শুরু বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৭, ১৭:৪০আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৭:৫২

বাংলাদেশ-থাইল্যান্ড বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দুই দিনব্যাপী চতুর্থ জয়েন্ট ট্রেড কমিটির (জেটিসি) সভা শুরু হবে বুধবার (৯ আগস্ট)। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সভা চলবে বৃহস্পতিবার (১০ আগস্ট) পর্যন্ত। এর আগে, ২০১৩ সালে জেটিসির তৃতীয় সভা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, আসন্ন সভায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অন্যদিকে থাইল্যান্ডের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির বাণিজ্যমন্ত্রী আপিয়ার্দি থানথ্রাপম।
মন্ত্রী পর্যায়ের সভার আগে জেটিসি’র সচিব পর্যায়ের সভায় বাংলাদেশের বাণিজ্য সচিব শুভাশীষ বসু ও থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্ন্টমেন্ট অব ট্রেড নেগোশিয়েশনের মহাপরিচালক বনিয়ারিত কালায়ানামিথ নিজ নিজ দলের নেতৃত্ব দেবেন।
সূত্র জানায়, প্রায় চার বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া সভায় দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও দৃঢ় করার উপায় পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগকারীদের সম্ভাব্য বিনিয়োগে উৎসাহিত করা হবে। এর অংশ হিসেবে থাইল্যান্ডের নেতৃত্বস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি দল এ সভায় যোগ দিতে ঢাকা আসবে।
সভায় অন্যান্য বিষয় আলোচনার পাশপাশি থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে বিদ্যমান ঘাটতি কমিয়ে আনতে বাংলাদেশের বিশেষ কয়েকটি পণ্যের থাইল্যান্ডের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে অনুরোধ জানানো হবে। অন্যদিকে, বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার অংশ হিসেবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হবে।
চতুর্থ জেটিসি সভার প্রথম দিন বুধবার সচিব পর্যায়ের সভায় ২০১৩ সালে ব্যাংককে অনুষ্ঠিত তৃতীয় সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি আলোচনা করা হবে। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি পর্যালোচনা করে তা প্রসারের সম্ভাব্য ক্ষেত্র ও কৌশল নির্ধারণের পাশাপাশি কৃষি, মৎস্য, ফুড প্রসেসিং এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে এ সভা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, দুই দেশের ব্যবসায়ী নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের বেসরকারি উদ্যোক্তারা লাভবান হবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার বিকাল ৫টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ও থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শেষ হবে দু’দিনের সম্মেলন।
/এসআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম