প্যাকেটে সতর্কবাণী বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করবে তামাকবিরোধী সংগঠনগুলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৭, ২২:১৮আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ২২:১৮

তামাকের প্যাকেটে সচিত্র সতর্কবাণী তামাকপণ্যের প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করবে তামাকবিরোধী সংগঠনগুলো। বুধবার (প্রগতির জন্য জ্ঞান) প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তামাক কোম্পানির হস্তক্ষেপে আবারও ভেস্তে যেতে বসেছে প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর বাস্তবায়ন। এ অবস্থায় সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর আইনত বাস্তবায়নের দাবিতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, এসিডি, ইপসা, প্রত্যাশা, এইড ফাউন্ডেশন, উবিনীগ, ডব্লিউবিবি ট্রাস্ট, বিসিসিপি, টিসিআরসি, প্রজ্ঞাসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠন সম্মিলিতভাবে আগামীকাল ১০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় রাজস্ব বোর্ডের (সেগুনবাগিচা) সামনে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি আয়োজন করেছে।
প্রজ্ঞা জানায়, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সব তামাকজাত পণ্যের প্যাকেটে ওপরের অংশে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ছাপতে বাধ্যতামূলক গণবিজ্ঞপ্তি জারি করে। এরপর বাংলাদেশ সিগারেট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ) এ গণবিজ্ঞপ্তির বিরোধিতা করে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) একটি চিঠি দেয়। সেখানে বিসিএমএ আবারও ব্যান্ড রোল বা স্ট্যাম্পের দোহাই দিয়ে প্যাকেটের নিচে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী রাখার পুনর্বহালের দাবি জানিয়েছে। রাজস্ব কমার হুমকি দিয়ে সিগারেট কোম্পানিগুলো গত বছর যেমন এনবিআর’কে তাদের পক্ষে এনেছিল, সেই সম্ভাবনা এবারও দেখা দিয়েছে বলে মনে করে প্রজ্ঞা।
ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রীর সভাপতিত্বে সিগারেট কোম্পানির মালিক ও ব্যবস্থাপনা পরিচালকরা রুদ্ধদ্বার বৈঠক করেছে জানিয়ে প্রজ্ঞা আরও বলে, ‘বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও বাণিজ্যমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ড স্ব-উদ্যোগে সিগারেট কোম্পানিসহ, আইন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এনটিসিসি’র প্রতিনিধির নিয়ে একটি বৈঠকের আয়োজন করে। অথচ এফসিটিসি অনুযায়ী, তামাক নিয়ন্ত্রণের যেকোনও পলিসি বাস্তবায়নে তামাক কোম্পানির সঙ্গে আলোচনার সুযোগ নেই।’

/এসআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম