বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্যমন্ত্রীদের বৈঠক বিকালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৭, ০৯:৫১আপডেট : ১০ আগস্ট ২০১৭, ০৯:৫১

বাংলাদেশ-থাইল্যান্ড বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে চতুর্থ জয়েন্ট ট্রেড কমিটির (জেটিসি) দ্বিতীয় দিনের সভা শুরু হবে আজ বিকালে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সভা শুরু হবে। সভায় উভয় দেশের বাণিজ্যমন্ত্রীরা অংশ নেবেন।

এদিকে, বুধবার জেটিসির প্রথমদিনের সভায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি পর্যালোচনা করে তা প্রসারের সম্ভাব্য ক্ষেত্র ও কৌশল নির্ধারণের পাশাপাশি কৃষি, মৎস্য, ফুড প্রসেসিং এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে চলমান সভা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। দুই দেশের ব্যবসায়ী নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের বেসরকারি উদ্যোক্তারা লাভবান হবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।

আজকের সভায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং থাইল্যান্ডের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির বাণিজ্যমন্ত্রী আপিয়ার্দি থানথ্রাপম।

অন্যদিকে, সভা শেষে বৃহস্পতিবার বিকাল ৫টায় সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ও থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শেষ হবে দু’দিনের এ সম্মেলন।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম