ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৪, ২২:২২আপডেট : ০১ মে ২০২৪, ২২:২২

রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে ত্যাগের মহিমায় মানবসেবা করে গেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস‌। বুধবার (১ মে) রাতে নগরীর টিকাটুলিতে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অক্ষরানন্দ মিলনায়তনে মিশনের ১২৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মেয়র বলেন, মানবসেবা ছিল স্বামী বিবেকানন্দের একমাত্র ব্রত। এই মানবসেবায় তিনি কখনও জাতি-ধর্ম-বর্ণ বিবেচনা করেননি। তার একমাত্র বিবেচ্য ছিল মানবসেবা। আর মানবসেবার অন্যতম হাতিয়ার ছিল অপরিসীম আত্মত্যাগ।

সেবার আদর্শে জাতির পিতার মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন উল্লেখ করে মেয়র তাপস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে সীমাহীন আত্মত্যাগ ও অকৃত্রিম ভালোবাসা দিয়ে আলিঙ্গন করেছেন। তিনি কখনোই কিছু পাওয়ার আশায় মানবসেবায় নিজেকে নিয়োজিত করেননি। তার একমাত্র ব্রত ছিল বাঙালি জাতির মুক্তি। সে লক্ষ্যে তিনি নিজেকে উৎসর্গ করেছেন।

মেয়র তাপস বলেন, যে ত্যাগের কথা স্বামী বিবেকানন্দ বলে গেছেন সেটা পুরোপুরি ধারণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর দ্বিতীয়টি হলো সেবা। সেবার আদর্শে জাতির পিতা যেমন নিজের পুরো জীবন কাজ করেছেন, তেমনই তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নিজের পুরো জীবন দেশ ও জাতির কল্যাণে উৎসর্গ করেছেন। মায়ের মমতায় তিনি বাঙালি জাতিকে ধারণ করেছেন।

রামকৃষ্ণ মিশন পরিচালনা পর্ষদ ঢাকার সভাপতি বিচারপতি শ্রী সৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) ড. সীতেশ চন্দ্র বাছার, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকন উদ্দিন আহমেদ, রামকৃষ্ণ মিশন ঢাকার সহ-সম্পাদক স্বামী শান্তিকরানন্দ মহারাজ। এসময় উপস্থিত ছিলেন— রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক স্বামী পূর্ণাত্মনন্দ, ঢাদসিক'র সংরক্ষিত আসনের কাউন্সিলর লাভলী চৌধুরী।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম