তামাক পণ্যের প্যাকেটে সচিত্র সতর্কবাণী বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৭, ১৭:৩৭আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৭:৫৫

তামাক পণ্যের প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়নের দাবিতে বিভিন্ন তামাকবিরোধী সংগঠন বৃহস্পতিবার (১০ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তামাকবিরোধী সংগঠনগুলোর পক্ষে ‘প্রজ্ঞা’র মুশফিকা হায়দার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তামাকবিরোধী সংগঠনসমূহের মানববন্ধন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, এসিডি, ইপসা, প্রত্যাশা, এইড ফাউন্ডেশন, উবিনীগ, ডব্লিউবিবি ট্রাস্ট, বিসিসিপি, টিসিআরসি যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে সংগঠনসমূহের প্রতিনিধি দল জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানের কাছে স্মারকলিপি দেয়।

এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন- হেলাল আহমেদ, সৈয়দা অনন্যা রহমান, আমিনুল ইসলাম বকুল, শাহীদা আক্তার, মো. বজলুর রহমান, নাজমুল হায়দার প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ‘জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সব তামাকজাত পণ্যের প্যাকেটে ওপরের অংশে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাধ্যতামূলক মুদ্রণে এক গণবিজ্ঞপ্তি জারি করে। কিন্তু বিসিএমএ এর বিরোধিতা করে এনবিআরকে চিঠি দেয়। রাজস্ব হ্রাসের হুমকি দিয়ে সিগারেট কোম্পানিগুলো গত বছর যেমন এনবিআর’কে তাদের পক্ষে এনেছিল, সেই সম্ভাবনা এবারও দেখা দিয়েছে।’

সিগারেটের প্যাকেটের সামনে/পিছনের পরিবর্তে পার্শ্বদেশে লম্বালম্বিভাবে স্ট্যাম্প বা ব্যান্ডরোল লাগিয়ে এ সমস্যার সমাধান সম্ভব জানিয়ে বক্তরা বলেন, ‘এতে একদিকে ২০১৭ সালের স্ট্যাম্প বা ব্যান্ডরোল নির্দেশনাও মানা হবে অন্যদিকে ২০১৩ সালের আইন ও ২০১৫ সালের বিধিমালার বিধান মেনে প্যাকেটের দু’পাশের পঞ্চাশ ভাগ স্থান জুড়ে ছবিযুক্ত সতর্কবাণী অক্ষত (স্ট্যাম্প বা ব্যান্ডরোলে ঢেকে যাওয়া থেকে) রাখা সম্ভবপর হবে। কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে এভাবে স্ট্যাম্প লাগানোর বিধান প্রচলিত রয়েছে।’

উল্লেখ্য, তামাকপণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ তামাক নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর কৌশলগুলোর অন্যতম হিসেবে স্বীকৃত। ‘তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩’ ও এর বিধিমালা, ২০১৫ অনুযায়ী গত ১৯ মার্চ ২০১৬ তারিখ থেকে সব তামাকজাত দ্রব্যের প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ করা বাধ্যতামূলক করা হয়।

/এসআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম