‘লাভের ৫ শতাংশ শ্রমিক কল্যাণে ব্যয় করলে শ্রমিক অসহায় থাকবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ২৩:১১আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২৩:১১

মুজিবুল হক চুন্নু (ফাইল ছবি) বড় কোম্পানিগুলো শ্রমিক অংশগ্রহণমূলক লভ্যাংশ আইন (ডব্লিউপিপিএফ) মেনে তাদের লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিক কল্যাণে ব্যয় করলে দেশে কোনও শ্রমিক অসহায় থাকবে না, বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। বৃহস্পতিবার (১৭ আগস্ট) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিক যারা বিভিন্ন দুর্ঘটনায় নিহত, আহত হয়েছেন এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিক ও তাদের স্বজনদের মাঝে এই চেক বিতরণ করা হয়। এসময় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ৫৮ জন শ্রমিক এবং তাদের স্বজনদের মাঝে ৩২ লাখ ৮০ হাজার টাকার চেক দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, গত তিন বছরে এ তহবিল থেকে ১ হাজার ৪১৫ জন শ্রমিক এবং তাদের স্বজনদের মাঝে প্রায় ১১ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান শ্রমবান্ধব সরকার অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ তহবিল এবং রফতানিমুখী গার্মেন্টস শিল্পের শ্রমিকদের কল্যাণে গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে সহায়তা প্রদান করছে।’

তিনি বলেন, ‘অপ্রাতিষ্ঠানিক খাতের কোনও শ্রমিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে ২ লাখ এবং রফতানিমুখী গার্মেন্টস শিল্পের কোনও শ্রমিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে ৩ লাখ এবং বিমা বাবদ ২ লাখসহ মোট ৫ লাখ টাকা সহায়তা পাচ্ছে।’

অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে গঠিত শ্রমিক কল্যাণ তহবিলে বর্তমানে জমার পরিমাণ প্রায় আড়াই শত কোটি টাকা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রম আইন মেনে ডব্লিউপিপিএফ এর বাস্তবায়নে বড় কোম্পানি বা শিল্প মালিকদের উদ্যোগী হতে হবে।’

অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. এ এম এম আনিসুল আউয়ালের সভাপতিত্বে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মিঞা আব্দুল্লাহ মামুন, শ্রম পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার সাহাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

/এসআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম