বন্যা দুর্গতদের পাশে এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৭, ১৪:২৫আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৪:২৫

এনবিআর দেশে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) । সব কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি এ সংস্থাটি। রবিবার (২০ আগস্ট ) রাতে এ বিষয়ে এনবিআর’র দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন) ড. মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক আদেশ জারি করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, সারাদেশ বন্যা দুর্গতদের সহযোগিতার লক্ষ্যে এনবিআরের আওতাধীন সব কমিশনারেট, অধিদফতর, পরিদফতরের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ২২ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সকল কমিশনারেট, অধিদফতর, পরিদফতরের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনেরর মূল বেতন দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় বন্যায়  মানুষ কষ্ট পাচ্ছে। মানুষ হিসেবে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। আমরা তাদের পাশে দাঁড়ানোর সেই চেস্টা করছি।’

তিনি আরও বলেন, ‘সরকার বন্যা দুর্গতদের নানাভাবে সহযোগিতা করছে। এমন দুযোর্গ মূহুর্তে জনগণের পাশে দাঁড়াতে এক দিনের বেতন দিয়ে সহযোগিতার চেষ্টা করা হয়েছে।’

/জিএম/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম