পাকিস্তানের উদাহরণ দিয়ে আমাদের অপমান করবেন না: ফরাসউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ০১:১২আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ০১:২৪

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মাদ ফরাসউদ্দিন (ফাইল ছবি)

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, ‘এখন কারও কারও মুখে পাকিস্তানের নাম শুনি, কিন্তু তারা জানে না, পাকিস্তান এক ব্যর্থ রাষ্ট্র। পাকিস্তানের উদাহরণ দিয়ে আমাদের অপমান করবেন না। বাংলাদেশ সাড়ে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা পাকিস্তানের তিন ভাগ। দুনীর্তির দায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বরখাস্ত হয়েছে, আর আমাদের প্রধানমন্ত্রীকে বিশ্বের ১০ জন চিন্তাশীল মানুষের একজন বলা হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে, বাংলাদেশ এশিয়ার নতুন টাইগার। লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, শিগগিরই বাংলাদেশ চীনের বিকল্প হতে যাচ্ছে।’

মঙ্গলবার (২২ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত স্মরণসভা, দোওয়া মাহফিল ও আলোকচিত্র প্রদর্শনীতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘১৯৪৮ সালের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনও দিন পূর্ব পাকিস্তান উচ্চারণ করেননি। এর পরিবর্তে তিনি পূর্ব বাংলা অথবা বাংলা অথবা বাংলাদেশ বলেছেন।’

বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠা পেয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যারা বলে, বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ হয়নি, তারা মূর্খ ছাড়া আর কিছই নয়। কারণ, ওই সময় আওয়ামী লীগে অনেক কর্মী ছিল, কিন্তু নেতা ছিলেন একজনই; তিনি বঙ্গবন্ধু, অবিসংবাদিত নেতা।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন, ‘বঙ্গবন্ধুর সময় সাড়ে সাত কোটি মানুষের মধ্যে ছয় কোটি মানুষ দারিদ্রসীমার নীচে বাস করতো। এখন ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র সাড়ে তিন কোটি মানুষ দারিদ্রসীমার নীচে বাস করে। আজকের বাংলাদেশে প্রতি বছর পাঁচ হাজার করে নতুন কোটিপতি তৈরি হচ্ছে।’

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান টিপু মুন্সী, এফবিসিসিআই সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ প্রমুখ।

/জিএম/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক