ইলিশের জিআই সনদ হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৭, ০১:৪৬আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ০১:৫৩

ইলিশ (ছবি: সংগৃহীত) ইলিশের জিআই স্বত্বের (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন) সনদ মৎস্য অধিদফতরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ইলিশের এই সনদ তুলে দেন মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদের হাতে।   বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সনদ হস্তান্তর করা হয়।

আন্তর্জাতিক মেধাস্বত্ব-বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল প্রোপার্টি রাইটস অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) নিয়ম মেনে ইলিশের নিবন্ধন করা হয়েছে।

জিআই সনদ হস্তান্তর প্রসঙ্গে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, এই সনদ পাওয়ার কারণে বাংলাদেশের  ইলিশের রফতানি বাড়বে। এতে বৈদেশিক মুদ্রার পরিমাণ বাড়বে।

এর আগে ব্যাপক চাহিদা থাকায় ২০১৬ সালের ১৩ নভেম্বর আন্তর্জাতিকভাবে ইলিশের একক মালিকানা পাওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে জিআই নিবন্ধনের আবেদন করে মৎস্য অধিদফতর।

উল্লেখ্য, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর বাংলাদেশকে ইলিশ বিপণনের ক্ষেত্রে স্বত্ব দেওয়ায় বর্তমানের তুলনায় ২০ থেকে ২৫ শতাংশ বেশি দাম পাবেন জেলেরা।

ইলিশের জিআই সনদ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশেণ চন্দ্র দাস, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. মাকসুদুল হাসান খান ও ডিপিডিটির নিবন্ধক মো. সানোয়র হোসেন প্রমুখ।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম