ঈদে মার্সেল ফ্রিজে ১০ শতাংশ পর্যন্ত নগদ ছাড়

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ আগস্ট ২০১৭, ১৩:২৩আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৩:২৩

ঈদে মার্সেল ফ্রিজে ১০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় কোরবানির ঈদে বিক্রি বেড়েছে মার্সেলের ফ্রিজ। গত বছরের ঈদুল আযহা বা আগস্ট মাসের তুলনায় এবার এরইমধ্যে ৩৭ দশমিক ৬৮ শতাংশ বেশি ফ্রিজ বিক্রি করেছে মার্সেল। ঈদ উপলক্ষ্যে ফ্রিজ, টেলিভিশন ও হোম অ্যাপ্লায়েন্সেস  ১০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে মার্কেল কর্তৃপক্ষ।

মার্সেল কর্তৃপক্ষ জানায়, কোরবানি ঈদ মানেই ফ্রিজ বিক্রির মৌসুম। কোরবানির ঈদে ফ্রিজ বিক্রির এই বাড়তি চাহিদাকে মাথায় রেখে চলতি মাসে গত আগস্টের চেয়ে ৩০ শতাংশ বেশি ফ্রিজ বিক্রির টার্গেট ছিল। তবে চলতি মাসের প্রথম ২৩ দিনে এই টার্গেটকে ছাড়িয়ে প্রায় ৩৮ শতাংশ বেশি ফ্রিজ বিক্রি হয়েছে। কর্তৃপক্ষের প্রত্যাশা চলতি মাসের শেষ সপ্তাহে ফ্রিজের চাহিদা ও বিক্রি কয়েকগুণ বেড়ে যাবে।

মার্সেল বিপণন বিভাগের (উত্তর) প্রধান মোশারফ হোসেন রাজীব জানান, চলতি বছরের শুরু থেকেই সারা দেশে মার্সেল ফ্রিজের চাহিদা ও বিক্রি বেড়েছে। গত রোজার ঈদের আগে থেকে বিক্রি কয়েকগুণ বেড়েছে। অত্যাধুনিক প্রযুক্তি, যুগোপযোগী ডিজাইন, সাশ্রয়ী মূল্য, সারা দেশে বিস্তৃত বিক্রয় ও সার্ভিস নেটওয়ার্ক এবং দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার জন্য মার্সেল ফ্রিজ জনপ্রিয় হয়ে উঠেছে। 

বিপণন বিভাগের (দক্ষিণ) আরেক প্রধান ড. সাখাওয়াৎ হোসেন জানান, ঈদকে ঘিরে রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজের বিক্রি বেশ ভালো। এরই মধ্যে টার্গেটের চেয়ে বেশি ফ্রিজ বিক্রি হয়েছে। আবহাওয়া ভালো এবং  বিক্রির বর্তমান ধারা অব্যাহত থাকলে গতবারের চেয়ে ৪০ শতাংশেরও বেশি ফ্রিজ বিক্রি হবে এবারের কোরবানিতে।

 

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম