বৈশ্বিক এজেন্ডাকে জাতীয় নীতিতে যুক্ত করবে সিপিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৭, ১৯:৫০আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১৯:৫০

সিপিডি এখন থেকে বহুপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুসমূহের সঙ্গে জাতীয় পর্যায়ের নীতিমালাকে সংযুক্ত করার প্রচেষ্টা চালাবে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। বুধবার (৩০ আগস্ট) প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ের সংলাপ কক্ষে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বোর্ড অব ট্রাস্টিজের ৪৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় চলতি বছরে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সিপিডি পরিচালিত গবেষণা, সংলাপ ও প্রকাশনাসহ অন্যান্য কার্যক্রম পর্যালোচনা করা হয়। এছাড়া ২০১৬ সালের সিপিডির অডিট রিপোর্ট এবং ২০১৭ সালের সংশোধিত বাজেট পর্যালোচনা এবং অনুমোদন করা হয়। বোর্ড অব ট্রাস্টিজ-এর সভায় এর অনুমোদনও দেওয়া হয়।
জানা গেছে, বোর্ড সভায় চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর সময়ের মধ্যে অনুষ্ঠিতব্য সিপিডির গবেষণা, সংলাপ, প্রকাশনা এবং প্রচারণা কার্যক্রমের পরিকল্পনা অনুমোদিত হয়। এ সময়কালে সিপিডির সার্বিক কার্যক্রমের একটি বড় অংশ জুড়ে থাকবে স্বল্পোন্নত দেশসমূহের স্বার্থরক্ষা সংশ্লিষ্ট বহুপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুসমূহের সঙ্গে জাতীয় পর্যায়ের নীতিমালাকে সংযুক্ত করার প্রচেষ্টা।
এর বাইরে সিপিডির অন্যান্য চলমান গবেষণা কার্যক্রমের মধ্যে থাকবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে চলমান কাঠামোগত পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং ২০৩০ এজেন্ডার একটি মূলধারা ‘কাউকে পেছনে রেখে নয়’-এর ওপর নাগরিক প্রতিবেদন প্রস্তুত করা।
এসময় সিপিডি থেকে আয়োজিতব্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের কথাও বোর্ডকে জানানো হয়। যার মধ্যে রয়েছে আগামী ডিসেম্বরে বিশ্ব বাণিজ্য সংস্থার একাদশতম মন্ত্রী পর্যায়ের বৈঠক পূর্ববর্তী সময়ে ঢাকায় একটি আন্তর্জাতিক সংলাপ আয়োজন এবং সিপিডির চতুর্থ আন্তর্জাতিক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা।
সভায় সিপিডির সাবেক বোর্ড সদস্য নুরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য বোর্ড সদস্যদের মধ্যে ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ; এপেক্স গ্রুপের সভাপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য সৈয়দ মঞ্জুর এলাহী (কোষাধ্যক্ষ, সিপিডি বোর্ড অব ট্রাস্টিজ), বাংলা একাডেমির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট সুলতানা কামাল, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য রাশেদা কে চৌধুরী, সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য; এবং সিপিডির নির্বাহী পরিচালক ও সিপিডি বোর্ডের সদস্য-সচিব ড. ফাহমিদা খাতুন উপস্থিত ছিলেন।
এছাড়া সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, এবং অর্থ ও প্রশাসন পরিচালক এম শফিকুল ইসলাম সভায় অংশ নেন।

/এসআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম