ভবন সরাতে আরও ১ বছর সময় চায় বিজিএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৩

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বিজিএমইএ ভবন ভাঙতে আরও এক বছর সময় চায় বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান সভাপতি বলেন, ‘নতুন ভবন করতে আরও এক বছর সময় লাগবে। তাই আমরা আদালতের কাছে এক বছর সময় চেয়েছি। আশা করছি, লাখ লাখ শ্রমিকের কথা বিবেচনা করে এই আবেদন মঞ্জুর করা হবে।’ শনিবার (৯সেপ্টেম্বর) বিজিএমইএ ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংগঠনটির সভাপতি বলেন, ‘সরকারের দেওয়া জমিতে নতুন ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। তাই আমরা উচ্চ আদালতের কাছে আরও এক বছর সময় চেয়েছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। রায় ঘোষণার প্রথম দিন থেকেই বলে আসছি, ভবন নির্মাণের সঙ্গে সঙ্গে চলে যাব। আমরা আদালতের কাছে এক বছর সময় চেয়েছি। আশা করি, সমগ্র অর্থনীতিতে পোশাকশিল্পের অবদান বিবেচনা করে  আদালত আমাদের এ আবেদন বিবেচনা করবেন।’

বিজিএমইএর সভাপতি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজিএমইএর দাফতরিক কাজ সুচারুভাবে করার জন্য একটি ভবন ভাড়া করার চেষ্টা করেছি।  তবে ৩০০ কর্মীর কাজ করার মতো উপযুক্ত ভবন পাইনি। তাই হাইকোর্টের নির্দেশমতো নির্ধারিত সময়ে ভবনটি স্থানান্তর করতে পারিনি। তবে আমরা জমি পেয়েছি। কাজও শুরু করেছি।’

সিদ্দিকুর রহমান বলেন, ‘উত্তরা তৃতীয় প্রকল্পে ১৭ নম্বর সেক্টরে পাঁচ বিঘা জমির ওপর নির্মিত হচ্ছে নতুন বিজিএমইএ ভবন। একবছরের মধ্যে অফিস চালানোর মতো অবস্থা হবে বলে আমরা আশা করছি।’

এর আগে গত বছরের ৮ নভেম্বর বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।  গত ২ জুন বিজিএমইএ-এর করা আপিলের অনুমতি চেয়ে করা আবেদন (লিভ টু আপিল) খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ চার সদস্যের বেঞ্চ। হাইকোর্টের রায়ে ৯০ দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলার কথা বলা হয়। সেই মেয়াদ শেষ হচ্ছে ১১ সেপ্টেম্বর।

জমির মালিকানা না থাকা ও জলাধার আইন লঙ্ঘন করে হাতিরঝিলে বিজিএমইএ ভবন নির্মাণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১১ সালের ৩ এপ্রিল ভবনটি ভেঙে ফেলতে রায় দেন হাইকোর্ট।

/আরএআর/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম