জর্জিয়া হতে পারে বাংলাদেশের সম্ভাবনাময় পোশাকের বাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ২০:২২

জর্জিয়ার ডেপুটি ফরেন মিনিস্টার এইচ ই ডেভিড জালাগানিয়ার নেতৃত্বে বাংলাদেশ সফররত প্রতিনিধি দল জর্জিয়া বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় তৈরি পোশাকের বাজার হতে পারে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। সোমবার (১১ সেপ্টেম্বর)জর্জিয়ার ডেপুটি ফরেন মিনিস্টার এইচ ই ডেভিড জালাগানিয়ার নেতৃত্বে বাংলাদেশ সফররত প্রতিনিধি দলটির সঙ্গে বিজিএমইএ’র প্রতিনিধি দলের এক বৈঠকে তিনি এ কথা বলেন।
সিদ্দিকুর রহমান বলেন, জর্জিয়ার অর্থনীতি বিকাশমান এবং এর মাথাপিছু আয় ও ব্যয় বেড়েই চলেছে। এছাড়া পোশাক রফতানিতে জর্জিয়ায় শুল্কমুক্ত বাজারে বাংলাদেশের প্রবেশাধিকারও রয়েছে। বিজিএমইএ সভাপতি জর্জিয়ার ব্যবসায়ীদেরকে বাংলাদেশ ভ্রমণ ও এদেশ থেকে পোশাক ক্রয়ের অনুরোধ জানান। এ সময় তারা দ্বি-পাক্ষিক বাণিজ্য বিষয়েও আলোচনা করেন। 

বৈঠকে এইচ ই  ডেভিড জালাগানিয়ার  বলেন, জর্জিয়া আয়তনের দিক থেকে একটি ছোট দেশ হলেও এর ভৌগলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উত্তর ও দক্ষিণ এবং পূর্ব ও পশ্চিমের মধ্যে এটি একটি ক্রসরোড এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এর অবাধ বাণিজ্য (ফ্রি ট্রেড) রয়েছে। তাই বিশ্ব বাণিজ্যে দেশটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জর্জিয়ার অর্থনৈতিক উন্নয়নের বর্ণনা দিয়ে বলেন, বর্তমান প্রেক্ষাপটে দু’দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত তেমন অগ্রগতি হয়নি। তিনি বাংলাদেশের ব্যবসায়ীদেরকে জর্জিয়া ভ্রমণের আমন্ত্রণ জানান।

বিজিএমইএ অফিসে আয়েজিত বৈঠকে অন্যান্যের মধ্যে বিজিএমইএ’র সহ সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, পরিচালক মো. শহিদুল হক মুকুল, মিরান আলী, মো.মনির হোসেন,  আ.ন.ম. সাইফউদ্দীন, জর্জিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মি.নানা গ্যাপরিন্দাসভিলি উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (যিনি জর্জিয়ার নন-রেসিডেন্ট রাষ্ট্রদূত) মো. আল্লামা সিদ্দিকী বক্তব্য দেন।

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম