বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে ভারতে পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ১৭:১৯আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৭:১৯

বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভারতীয় সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লীতে গিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

নৈশ ভোজে অংশ নেওয়ার পর পরিকল্পনামন্ত্রী তিনদিনব্যাপী এ সম্মেলন শেষ হবে আগামী শুক্রবার (৬ অক্টোবর)। সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এরই মধ্যে ভারতের নয়াদিল্লীতে পৌঁছেছেন। বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে গতকাল রাতে নৈশভোজেও অংশ নিয়েছিলেন তিনি।

ভারতীয় অর্থনীতির পাশাপাশি আন্তর্জাতিক দ্বন্দ্ব, দারিদ্র্য, পরিবেশগত সমস্যা সমাধানের বিষয় নিয়ে এ সম্মেলনে আলোচনা হবে। তিনদিনের সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কয়েকটি সেশনে বক্তব্য রাখবেন। পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার কথাও রয়েছে মন্ত্রীর।

/এসআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম