শেষ হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভারতীয় সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৭, ১৮:৫২আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৮:৫২

ভারতের নয়াদিল্লীতে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভারতীয় অর্থনৈতিক সম্মেলন শুক্রবার (৬ অক্টোবর) শেষ হয়েছে। তিন দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে বিভিন্ন সেশনে ভারতের নিজস্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক বিশ্বে এর প্রভাব ও বিস্তার নিয়ে পর্যালোচনা করেন বিভিন্ন দেশের বক্তারা।

সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, এ বছরের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সরব উপস্থিতি এবং বিভিন্ন সেশনের বক্তব্য বাংলাদেশের অবস্থান দৃঢ় করেছে।

সম্মেলনে পরিকল্পনামন্ত্রী ভারতীয় অর্থনীতির পাশাপাশি আন্তর্জাতিক দ্বন্দ্ব, দারিদ্র্য, পরিবেশগত সমস্যা সমাধানের বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বিশদ বক্তব্য রাখেন। তিন দিনের সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বেশ কয়েকটি সেশনে বক্তব্য রাখেন এবং বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে বাংলাদেশ এবং ভবিষ্যৎ বিশ্ব নিয়ে আলোচনা করেন।

এদিকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার সিঙ্গাপুরভিত্তিক সিএনবিসি এশিয়ার সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বাংলাদেশের ক্রমাগত ভৌত অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করেন। তিনি জানান, বাংলাদেশের এ উন্নয়নে চীন ও ভারত আর্থিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে এবং আশা ব্যক্ত করেছেন এ বন্ধু দেশগুলো সবসময় বাংলাদেশের সঙ্গে থাকবে।

/এসআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম