পরিবেশবান্ধব কারখানা-ঋণে যুক্ত হলো পাট খাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৭, ২০:৫৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২১:০২

বাংলাদেশ ব্যাংক এখন থেকে রফতানিমুখী পাট খাতের কারখানাগুলোও পরিবেশবান্ধব শিল্পে রূপান্তরের জন্য কম সুদে বৈদেশিক মুদ্রায় ঋণ পাবে। সোমবার (৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত, আগে থেকেই বস্ত্র ও চামড়া খাত এ সুবিধা পেয়ে আসছিল। মাত্র সাড়ে চার শতাংশ সুদে এই তহবিল থেকে ঋণ নিতে পারবেন কারখানা মালিকরা। কম সুদে ঋণ দিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গত বছরের জানুয়ারিতে ২০ কোটি ডলারের এ তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০১৬ সালের জানুয়ারি মাসে এ তহবিল গঠন করা হয়। তবে বিভিন্ন কারণে এ তহবিল থেকে কোনও ঋণ বিতরণ হয়নি। গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড নামের এ তহবিল থেকে এতদিন শুধুমাত্র রফতানিমুখী বস্ত্র ও চামড়া খাতের কারখানা মালিকরা ঋণ নিতে পারতেন। মূলত বিদ্যমান কারখানা পরিবেশবান্ধব শিল্পে রূপান্তরের জন্য বিভিন্ন মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য এ ঋণ দেওয়া হয়। পাট খাতের রফতানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এখন থেকে এ ঋণসুবিধা নিতে পারবেন।
এর আগে গত আগস্টে এই তহবিলের সুদহার কমিয়ে একটি সার্কুলার জারি করা হয়। সে অনুযায়ী চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ছয় মাসের লাইবর (লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট) যোগ এক শতাংশ সুদে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ পাবে। এতদিন যা ছিল দুই শতাংশ। আর গ্রাহক পর্যায়ে ব্যাংকগুলো এর সঙ্গে এক থেকে সর্বোচ্চ দুই শতাংশ সুদ যোগ করে বিতরণ করবে। আগে যা আড়াই শতাংশ যোগ করার সুযোগ ছিল। বর্তমানে লাইবর রয়েছে এক দশমিক ৪৬ শতাংশ। এর ফলে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদহার দাঁড়াবে চার দশমিক ৪৬ শতাংশ।

আরও পড়ুন:  বড় দরপতন দুই পুঁজিবাজারে

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম