১৫ সরকারি প্রতিষ্ঠানকে সম্মাননা দিল সেভেন রিংস সিমেন্ট

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ অক্টোবর ২০১৭, ১১:০৫আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১১:২১

১৫ সরকারি প্রতিষ্ঠানকে সম্মাননা দিল সেভেন রিংস সিমেন্ট দেশের অবকাঠামো উন্নয়নের অংশীদার বিভিন্ন ১৫টি সরকারি প্রতিষ্ঠানকে ‘ট্রিবিউট টু নেশন বিল্ডার্স’ সম্মাননা দিয়েছে সেভেন রিংস্ সিমেন্ট কোম্পানি কর্তৃপক্ষ। সম্প্রতি ঢাকার র‌্যাডিসন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্মাননা পেয়েছে ঢাকা ওয়াসা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, শিক্ষা প্রকৌশল অধিদফতর, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদফতর, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতর, গণপূর্ত অধিদফতর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।

অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশের স্বনামধন্য প্রকৌশলী এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী অধ্যাপক ড. শামীম জেড. বসুনীয়া, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি কনসালটেন্ট নাঈম আহমেদ খান, আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর প্রমুখ।
আরও পড়ুন:
প্রাইম ব্যাংকের সঙ্গে মাহমুদ কনসোর্শিয়ামের চুক্তি সই



/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম