সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ১৭:৪০আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৭:৪০

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ফাইল ছবি) ‘জার্মান-অস্ট্রেলিয়ান এশিয়ান প্যাসিফিক রিজিওনাল কনফারেন্স’ এ যোগ দিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অস্ট্রেলিয়া যাচ্ছেন। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) বাণিজ্যমন্ত্রী সিডনির উদ্দেশে সিঙ্গাপুর ত্যাগ করবেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আগামী ৩ নভেম্বর (শুক্রবার) থেকে শুরু হওয়া ‘জার্মান-অস্ট্রেলিয়ান এশিয়ান প্যাসিফিক রিজিওনাল কনফারেন্স’ এ যোগ দেবেন। এ কনফারেন্স চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। আগামী ৭ নভেম্বর বাণিজ্যমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী এই কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এ কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অস্ট্রেলিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ কনফারেন্সের আয়োজন করেছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, অস্ট্রেলিয়ান সরকারের অর্থমন্ত্রী সিনেটর মেথিইস চরমান এবং সে দেশের বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগমন্ত্রী স্টেফিন সিওবোর আমন্ত্রণে বাংলাদেশ সরকারের পক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ সম্মেলনে যোগ দেবেন। একই সঙ্গে জার্মান সরকারের ফেডারেল মিনিস্টার ব্রিগিটি জিপরজেস এ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে চিঠি দিয়েছিলেন।

জানা গেছে, এ সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশসমূহ থেকে সরকারি-বেসরকারি প্রায় একহাজার বাণিজ্য প্রতিনিধি অংশ নেবেন। এই কনফারেন্স এ অঞ্চলের রাজনীতি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, জার্মান ও অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চমৎকার ও দীর্ঘদিনের। বর্তমানে এ দু’টি দেশের কাছ থেকে বাংলাদেশ অস্ত্র ও গোলাবারুদ ছাড়া সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। এ অঞ্চলের দেশসমূহের সঙ্গে ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আলাপ-আলোচনা করবেন।

/এসআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম