ডিজিটাল হুন্ডি প্রতিরোধে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৭, ১৭:৫৭আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১৭:৫৭

ডিজিটাল হুন্ডি প্রতিরোধে আরও কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় আরও কঠোর অবস্থানে থাকার বিষয়ে সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ও ডেপুটি হেড অব বিএফআইইউ মো. মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক ও অপারেশনাল হেড অব বিএফআইইউ মো. জাকির হোসেন চৌধুরী। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক আয়োজিত সভায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী সব প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগসমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ডিজিটাল হুন্ডি প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত আগস্টে হুন্ডি রোধে মোবাইল ব্যাংকিংয়ে কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ ব্যাংক। গত ১৪ সেপ্টেম্বর হুন্ডির মাধ্যমে রেমিটেন্স বিতরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোবাইল ব্যাংকিং বিকাশের ২ হাজার ৮৮৭ জন এজেন্টের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

সূত্র জানায়, হুন্ডির কাজে মোবাইল আর্থিক সেবা কিভাবে অপব্যবহার করা হচ্ছে তা বিগত কয়েক মাসে বিএফআইইউ’র বিশদ অনুসন্ধানে বেরিয়ে আসে। সভায় বিএফআইইউ’র পর্যবেক্ষণের ভিত্তিতে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে মনিটরিং ব্যবস্থা জোরদার এবং হুন্ডির সঙ্গে জড়িত এজেন্টদের চিহ্নিত করে তাদের হিসাব বন্ধ এবং বিএফআইইউ’কে রিপোর্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়।

সভায় জানানো হয়, বিএফআইইউ বিগত সেপ্টেম্বর মাসে হুন্ডির সঙ্গে জড়িত মর্মে সন্দেহজনক লেনদেনের উপাদান থাকায় একটি বৃহৎ এমএফএস প্রদানকারী প্রতিষ্ঠানের বেশ কিছু এজেন্ট হিসাবের লেনদেন স্থগিত এবং অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানকেও একই নির্দেশ প্রদান করে।

এছাড়া, সন্দেহজনক লেনদেনের উপাদান রয়েছে এমন অন্যান্য এজেন্টদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়। এতে হুন্ডির কাজে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবহার কমায় বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ ব্যাপকভাবে বেড়েছে মর্মে বাংলাদেশ ব্যাংক মনে করে।

সভায় জানানো হয়, এ সেবার অপব্যবহার প্রতিরোধে বিএফআইইউ গত মে মাসে একটি স্টাডি পেপার প্রণয়ন করে। এ স্টাডি পেপারের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য বিএফআইইউ সার্কুলার-২০ জারি করা হয়েছে। সভায় এ সার্কুলারের নির্দেশনাসমূহের বাস্তবায়নের বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

/জিএম/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম