মেলার ৫ম দিনে ২৭১ কোটি ৮৭ লাখ টাকার আয়কর আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৭, ২২:৫৩আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ২২:৫৯

 

আয়কর মেলা (ছবি: ফোকাস বাংলা) আয়কর মেলার পঞ্চম দিন রবিবার (৫ নভেম্বর) ২৭১ কোটি ৮৭ লাখ ১২ হাজার ৬৯২ টাকার কর আদায় হয়েছে। এদিন রিটার্ন জমা দিয়েছেন ৪৮ হাজার ৬৪ করদাতা। কর সংক্রান্ত সেবা নিয়েছেন এক লাখ ৮০ হাজার ১০১ জন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআর জানিয়েছে, রবিবার ঢাকাসহ সারা দেশে করদাতা ও সেবাগ্রহীতারা এসেছেন মেলায়। সকাল ৮টা থেকে বুথে করদাতা থাকা পর্যন্তসেবা দেওয়া হয়। রিটার্ন জমা দিয়ে আইডি কার্ড নিতে করদাতাদের লাইন মেলা ছাড়িয়ে রাস্তা পর্যন্ত পৌঁছে যায়।

গত ৫ দিনে সারাদেশে দুই লাখ ১১ হাজার ৭৫৩টি রিটার্ন দাখিল হয়েছে। এক হাজার ৪৭৩ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৩২ টাকার কর আদায় হয়েছে। এছাড়া, সাত লাখ ৭১ হাজার ৬৩ মানুষ আয়করসেবা নিয়েছেন।

গত বছর আয়কর মেলার ৫ম দিনে ২৫৯ কোটি ৯৩ লাখ ৩ হাজার ৮১৯ টাকার কর আদায় হয়েছিল। রিটার্ন জমা দিয়েছিলেন ৩০ হাজার ২১৮ জন এবং সেবা নিয়েছিলেন এক লাখ ৫৫ হাজার ৫৪০ জন। সে হিসাবে এ বছর আয়কর মেলার ৫ম দিনে ১১ কোটি ৯৪ লাখ ৮ হাজার ৮৭৩ টাকা বেশি কর আদায় হয়েছে।

মেলার ৫ম দিন ঢাকাসহ দেশের ৫৩টি জেলা, ২২টি উপজেল, ১৩টি উপজেলা (ভ্রাম্যমাণ) ৭৫টি স্পটে মেলা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর ১ থেকে ৭ নভেম্বর ঢাকাসহ বিভাগীয় শহরে সাত দিন, ৫৬টি জেলা শহরে চার দিন, তৃতীয় বারের মতো ৩৪টি উপজেলায় দুই দিন ও ৭১টি উপজেলায় একদিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে।

সাত দিনব্যাপী এ আয়কর মেলার চতুর্থ দিন শনিবার (৪ নভেম্বর) ২১৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ২১১ টাকার কর আদায় হয়েছে। এদিন রিটার্ন জমা দিয়েছেন ৫৩ হাজার ৬২৫ জন করদাতা। কর সংক্রান্ত সেবা নিয়েছেন এক লাখ ৯৪ হাজার ৩৩১ জন।

বুধবার (১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন অর্থ প্রতিমন্ত্রী এ এ মান্নান।

প্রথমবারের মতো করদাতাদের এবার ইনকাম ট্যাক্স আইডি কার্ড বা স্মার্ট কার্ড ও ট্যাক্সপেয়ার স্টিকার দেওয়া হচ্ছে। মেলায় ১০টি বুথ থেকে দেওয়া হচ্ছে স্মার্ট কার্ড। আর ১০২টি বুথ থেকে করসেবা দেওয়া হচ্ছে। আয়কর সংক্রান্ত সব ধরনের ফরম বিনামূল্যে দেওয়া হচ্ছে এই মেলায়।

মেলার আগামী ২ দিনও  সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

রবিবার জাতীয় পাটির (জাপা) প্রেসিডিয়াম সদস্য, সাবেক মহাসচিব ও সংসদ সদস্য জিয়াউদ্দিন বাবলু, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মো. আব্দুল হান্নান, সাবেক সচিব ও পিএসসি’র সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, সাবেক সচিব ও জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান মিজ ডা. সেলিনা আফরোজ আয়কর মেলা পরিদর্শন করেন।

/ জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম