ব্যাংকগুলোকে ১ জানুয়ারি থেকে কোড অব কন্ডাক্ট মেনে চলতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৭, ১৭:০৩আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৭:০৫

 

বাংলাদেশ ব্যাংক দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে দেশের সব ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের তৈরি করা গাইডলাইন্সের কোড অব কন্ডাক্ট অনুযায়ী চলতে হবে। এর আগে সব ব্যাংককে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য নিজস্ব কোড অব কন্ডাক্ট প্রণয়ন করতে হবে। সোমবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

প্রত্যেক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ‘চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের তৈরি করা গাইডলাইন্সের আলোকে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য কোড অব কন্ডাক্ট প্রণয়ন করতে হবে।’

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আগামী ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংকগুলোর দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে উক্ত কোড অব কন্ডাক্ট যথাযথভাবে অনুসরণ/পরিপালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হলো।’

এ প্রসঙ্গে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক আবু ফরাহ মো. নাছের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রূপকল্প ২০২১’ অনুযায়ী একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে। ব্যাংক ও আর্থিক খাতে এই শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে ব্যাংকগুলোকে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য কোড অব কন্ডাক্ট মেনে চলতে হবে। এটি প্রণয়নের অন্যতম উদ্দেশ্য হচ্ছে, শুদ্ধাচারের সংস্কৃতি প্রতিষ্ঠা ও অনুসরণের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সততা, নৈতিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।’

প্রসঙ্গত, দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংক কোড অব কন্ডাক্ট ফর ব্যাংকস অ্যান্ড নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নামে একটি গাইডলাইন তৈরি করা করেছে।

আরও পড়ুন: 

প্রবাসী কল্যাণ বোর্ড আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম