ডিএসইতে প্রধান সূচক ৭, সিএসইতে কমেছে ২২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৭, ১৬:২৪আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৬:৪২

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক আগের কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ৭ দশমিক ১৬ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ২২ দশমিক ৬৪ পয়েন্ট কমেছে।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯৫২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। রবিবার (১২ নভেম্বর) লেনদেন হয়েছিল এক হাজার ৫২ কোটি ৮৬ লাখ টাকা।
ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯০৩ কোটি ৩৮ লাখ টাকা। রবিবার লেনদেন হয়েছিল ৯৮৩ কোটি ৪৮ লাখ টাকা। এই এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮০ কোটি ১০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৪৯ পয়েন্টে এবং ২ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দুই হাজার ২৬১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৮৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে সোমবার ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো— ইফাদ অটোমোবাইল, ঢাকা ব্যাংক, এবি ব্যাংক, গ্রামীণফোন, সিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, সাউথইস্ট ব্যাংক ও স্কয়ার ফার্মা।
সিএসই
অন্যদিকে, সোমবার সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৪৯ কোটি ৪৭ লাখ টাকা। রবিবার লেনদেন হয়েছিল ৬৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। এক কার্যদিবসে সিএসইতে লেনদেন কমেছে ১৯ কোটি ৯১ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২২ দশমিক ৬৪ পয়েন্ট কমে ১১ হাজার ৬৬২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৫ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১৯ হাজার ২৬৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৫৫ পয়েন্ট কমে এক হাজার ৪৬৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১৭ হাজার ১৪৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৩১টির এবং ৩৩টি কোম্পানির শেয়ার দরে পরিবর্তন হয়নি।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো— গ্রামীণফোন, ভিএএমএলবিডি মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ঢাকা ব্যাংক, বেক্সফার্মা, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ওমিয়েক্স।

/এসএনএইচ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম