নিজেদের মধ্যে নেটওয়ার্কিংয়ের দিকে নারী উদ্যোক্তাদের গুরুত্বারোপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ২২:৩২আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ২২:৩৫

সেমিনারে নারী উদ্যোক্তারা নিজেদের মধ্যে ভাবনা বিনিময়ের পাশাপাশি নতুন-পুরনো উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং গড়ে তোলার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন দেশের নারী উদ্যোক্তারা। শনিবার (১৮ নভেম্বর) এক সেমিনারে এ নিয়ে নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরেন তারা। বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উপলক্ষে আয়োজন করা হয় অনুষ্ঠানটি। এখানে অতিথি ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের মুনির হাসান।
অনুষ্ঠানে নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি নারীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হয়ে ওঠার গল্প তুলে ধরেন অনেকে। সেমিনারে নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরেন টান-এর স্বত্বাধিকারী তানিয়া ওহাব, ফন্ট টায়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক হোমায়রা চৌধুরী, রেনে বাংলাদেশের ম্যানেজিং পার্টনার সানজানা জামান, ঋতুর প্রতিষ্ঠাতা শারমীন কবির, গোটিপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তসলিমা মিজি, হে বাং-এর সহ-প্রতিষ্ঠাতা প্রিয়াঙ্কা চাকমা, কুসুমকলি সুই-এর ব্যবস্থাপনা পরিচালক নাজমা খাতুন, পিটিআরসি’র ব্যবস্থাপনা পরিচালক উম্মে শায়লা প্রমুখ।
বিশ্বের ১৬০টি দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ। এ উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), চাকরি খুঁজব না চাকরি দেবো গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

গত ১৫ নভেম্বর পাঁচ দিনব্যাপী বিশ্ব উদ্যোক্তা সপ্তাহের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ‘বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা, দেশের প্রতিভাবান তরুণদের মধ্যে ব্যবসা প্রস্তাবনা প্রতিযোগিতা, স্টার্ট আপ ফেয়ার, ডিজিটাল মার্কেটিং, বিপণন কৌশল ও ধারণা বিষয়ক কর্মশালা, ভেঞ্চার ক্যাপিটাল পলিসি ও প্রসিডিউর বিষয়ক সেমিনার, মহিলা উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক আলোচনা, বুট ক্যাম্প ও উদ্যোক্তা সম্মেলন।

প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বিশ্বব্যাপী উদযাপিত হয় বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ। এ বছর ১৬০টি দেশে ১৩ থেকে ১৯ নভেম্বর উদযাপিত হচ্ছে এই কর্মসূচি।

/জিএম/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম