মোবাইল ব্যাংকিংয়ে ফি কমানো সম্ভব নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৭, ২০:০৩আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২০:০৮

বাংলাদেশ ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেনে চার্জ বা ফি কমবে না বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভংকর সাহা।

বুধবার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে এক কর্মশালায় তিনি বলেন, ‘বেশ কিছু পদক্ষেপের পর বাংলাদেশ ব্যাংক মনে করছে এটা (ফি) এখন কমানো সম্ভব নয়। কারণ, এই সেবা থেকে এজেন্ট পর্যায়ের আয় অনেক কম।’ দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বাংলাদেশ ব্যাংক।

শুভংকর সাহা বলেন, ‘মোবাইলে ব্যাংকিং সেবায় খরচ বেশি; এর বড় কারণ এখানে প্রতিযোগিতা কম। এই খরচ কমানোর বিষয়ে একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছিল; যারা ইতোমধ্যে পাঁচটি মিটিং করেছে। তবে এর সঙ্গে জড়িত স্টেকহোল্ডাররা ছাড় দিতে চায় না।’

ধাতব মুদ্রা প্রসঙ্গে তিনি বলেন, ‘যে ব্যাংক, ব্যবসায়ী বা ব্যক্তি কয়েন নিতে চায় না, তারা বেআইনি কাজ করছেন। কারণ, বাংলাদেশ ব্যাংক কয়েনের ব্যবহার বন্ধ করেনি।’

এর আগে সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করেন ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। এ সময় ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

/জিএম/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম