নারীর প্রতি সহিংসতা বন্ধে মানসিকতার পরিবর্তন প্রয়োজন: শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৭, ১৯:৩১আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৯:৪০

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু (ফাইল ছবি) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘গার্মেন্টস কারখানাসহ সব কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা বন্ধে শ্রমিক-মালিক সবার মানসিকতার পরিবর্তন আনতে হবে।’

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ‘সজাগ’ আয়োজিত ‘গার্মেন্টস শিল্পে লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে একটি উদ্যোগ’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যক্রম পরিচালনাকারী সংগঠন ব্লাস্ট, ব্র্যাক, গ্লোবাল ফান্ড ফর উইমেন্স, ক্রিশ্চিয়ান এইড, নারী পক্ষ এবং এসএনভি যৌথভাবে এই কর্মসূচি গ্রহণ করেছে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘গার্মেন্টস শিল্পে কর্মপরিবেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে, লিঙ্গভিত্তিক বিশেষ করে নারীর প্রতি সহিংসতার মাত্রা কমে আসছে। কর্মপরিবেশের আরও উন্নয়নের জন্য শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি করতে হবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক সংগঠনগুলোকে আরও তৎপর হতে হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। যতদিন সমাজ সচেতন না হবে, নারী-পুরুষ একে অন্যের প্রতি সম্মান এবং আস্থার জায়গা তৈরি না হবে ততদিন লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ হবে না।’ শুধু নারী শ্রমিকরা উদ্যোগ নিয়ে ট্রেড ইউনিয়ন গঠন করলে সহজে নিবন্ধন দেওয়া হবে বলেও জানান তিনি।

‘উদ্যোগ’-এর উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মো. আনোয়ার উল্লাহ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাল্টিসেকটোরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন, ব্লাস্ট এর নির্বাহী পরিচালক সারা হোসেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি, গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তসলিমা আখতার এবং ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের ফাস্ট সেক্রেটারি ড. অ্যানি ভেসটিজেন্স বক্তৃতা করেন।

 

/এসআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম