‘বাংলাদেশ বিশ্বের এক নম্বর ওষুধ রফতানিকারক দেশ হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৩আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৩

ওয়ান ফার্মা লি. দুই বছরের সাফল্য ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান দেশের ওষুধ শিল্প নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘সরকারিভাবে সর্বাত্মক সহায়তা পেলে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের এক নম্বর ওষুধ রফতানিকারক দেশ হবে। শীর্ষ রফতানিকারক দেশ হিসেবে স্থান লাভ করার মতো সবধরনের সম্ভাবনা বাংলাদেশের রয়েছে, তবে সেক্টরকে শীর্ষস্থান লাভ করতে ওষুধ শিল্প সমিতির পাশাপাশি ডাক্তারসহ সরকারি সংশ্লিষ্ট সব সেক্টরের সহায়তা প্রয়োজন।’ শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (সেলিব্রিটি হল) ওয়ান ফার্মা লি. দুই বছরের সাফল্য ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের মধ্য থেকে শতভাগ সফলতা অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। এরপর প্রতিষ্ঠানের চেয়ারম্যান নাজমুন নাহার সব কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে কেক কাটেন।

ওয়ান ফার্মা লি. বাংলাদেশের নতুন প্রজন্মের ওষুধ কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে ‘সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগ ও উন্নতমানের কাঁচামাল ব্যবহার করে বিশ্বমানের ওষুধ উৎপাদন’—এই দু’টি মূলমন্ত্র নিয়ে ২০১৫ সালের নভেম্বর মাসে যাত্রা শুরু করে। যাত্রার প্রথম দুই বছরে ওয়ান ফার্মার কর্মীরা শহর থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় উন্নত মানসম্পন্ন ওষুধ পৌঁছে দিচ্ছে। শুধু তাই নয় ইতোমধ্যে নতুন প্রজন্মের এই ওষুধ কোম্পানি  মানসম্পন্ন ওষুধ দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে রফতানির লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম