১০ ডিসেম্বর ভ্যাট দিবস উদযাপন করবে এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৭, ২০:৫৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ২০:৫৬

এনবিআর

আগামী রবিবার (১০ ডিসেম্বর) ভ্যাট দিবস উদযাপন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া  ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপনের জন্য সাত দিনব্যাপী কর্মসূচি নিয়েছে এনবিআর। ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ এ শ্লোগানকে সামনে রেখে ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে উদযাপন হবে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এসব তথ্য জানান।

মো. নজিবুর রহমান বলেন, ‘ভ্যাট কর্মকর্তাদের সঙ্গে করদাতাদের সুসম্পর্ক স্থাপন ও রাজস্ব আহরণ বাড়াতে ভূমিকা রাখবে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। করদাতাদের কর প্রদানে উৎসাহ দিতে উদ্ভাবনের ওপর গুরুত্ব দিয়েছে রাজস্ব বোর্ড। এবার আয়কর মেলার বড় আকর্ষণ ছিল আয়কর পরিচয়পত্র প্রদান। এরই ধারাবাহিকতায় ভ্যাট সংগ্রহকারী প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে প্রথমবারের মতো এবার তাদের ভ্যাট সম্মাননা কার্ড দেওয়া হবে।’ যেসব প্রতিষ্ঠান ১২ মাস নিয়মিতভাবে দাখিলপত্র জমা দিয়েছে তারাই এ কার্ড পাবেন বলে তিনি জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘রিটার্ন বা দাখিলপত্র জমা দেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা বর্তমানে ৩২ হাজার থেকে বেড়ে ৬০ হাজারে উন্নীত হয়েছে। এর মধ্যে ৩৫ হাজার প্রতিষ্ঠান ১২ মাস ধরে নিয়মিতভাবে দাখিলপত্র জমা দিয়েছে। এই ৩৫ হাজার প্রতিষ্ঠান এবার ভ্যাট সম্মাননা কার্ড পাবে।’

এক প্রশ্নের জবাবে নজিবুর রহমান বলেন, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত রাজস্ব আহরণে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৮ শতাংশ। গতবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ১৬ দশমিক ৪ শতাংশ। এ বছরের নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে শুল্ক খাতে ২১ দশমিক ১৮ শতাংশ।

এবারও বরাবরের মত উৎপাদন, সেবা ও ব্যবসা খাতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। একইসঙ্গে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংবাদকর্মীকে সম্মাননা জানাবে এনবিআর।

 

 

/জিএম/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম