প্রাইম ব্যাংকের নতুন এমডি রাহেল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৩০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৩২

রাহেল আহমেদ বেসরকারি প্রাইম ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেলেন রাহেল আহমেদ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর)  ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাকে এই পদে নিযুক্ত করেছে। রাহেল আহমেদ এর আগে প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রাইম ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আন্তর্জাতিক এবং হোলসেল ব্যাংকিং-এ অভিজ্ঞতা সম্পন্ন ব্যাংকার রাহেল আহমেদ এক দশকেরও বেশী সময় ধরে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি দুবাইয়ে সাত বছর দুটি বৃহত্তম রিজিওনাল ব্যাংক- এমিরেটস এনবিডি ব্যাংকিং গ্রুপ এবং ফার্স্ট গালফ ব্যাংকের ইসলামি ব্যাংকিংসহ বিভিন্ন দায়িত্বে ছিলেন। বিগত প্রায় তিন বছর তিনি প্রাইম ব্যাংকের বিজনেস মডেল পুনর্গঠনে ও সেন্ট্রালাইজেশনে মুখ্য ভূমিকা পালন করেন। 

তিনি নেদারল্যান্ডের ম্যাস্ট্রিক্ট স্কুল অব বিজনেস থেকে ইন্টারন্যাশনাল বিজনেসের ওপর এমবিএ ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যভিত্তিক ওমেগা প্রদত্ত ‘ক্রেডিট প্রফেশনাল’ এবং স্ট্যান্ডার্ড চাটার্ড গ্রুপ ও আইসিসি প্রদত্ত ইন্টারন্যাশনাল ট্রেড স্কিল অ্যাসেসমেন্ট প্রোগামের সনদপ্রাপ্ত।

বিভিন্ন কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক’ এবং ‘ফার্স্ট গালফ ব্যাংক’ তাকে প্রধান নির্বাহীর পদকে পুরস্কৃত করে। পেশাগত জীবনে বিগত প্রায় তেইশ বছর ব্যাংকিং সংশ্লিষ্ট বিষয়ের ওপরে দেশে ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ, বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন।

 

 

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম