অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৭, ২৩:৩০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৯

অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার ‘অর্থশাস্ত্র ও নৈতিকতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২০তম দ্বিবার্ষিক সম্মেলন আগামী বৃহস্পতিবার শুরু হবে। তিন দিনব্যাপী এই সম্মেলনে চারটি প্ল্যানারি সেশনে পাঁচটি প্রবন্ধ এবং ১২টি কর্ম-অধিবেশনে ১১৫টি প্রবন্ধ উপস্থাপিত হবে।

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সম্মেলনের উদ্বোধন করবেন। এতে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।

সম্মেলনে সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী এবং স্বাগত বক্তব্য দেবেন সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ।

মঙ্গলবার অর্থনীতি সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আবুল বারকাত এসব তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, নৈতিকতার বিষয়টি অর্থশাস্ত্র ও প্রায়োগিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এই দৃষ্টিকোণ থেকে এবারে সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ‘অর্থশাস্ত্র ও নৈতিকতা’। সম্মেলনের মাধ্যমে বাজার ও অর্থসংক্রান্ত প্রক্রিয়া এবং ব্যবস্থাপনায় নৈতিকতার গুরুত্ব, এর বাস্তব প্রয়োগ এবং সমস্যা ও সম্ভাব্য সমাধান সম্পর্কে দিকনির্দেশনা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আবুল বারকাত মনে করেন দেশের অর্থ ব্যবস্থাপনা যেভাবে চলছে-তাতে আর্থিক খাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে। তিনি বলেন, এজন্য অর্থ ব্যবস্থাপনায় সংস্কারের বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার। তার আশা এবারের সম্মেলনে যেসব দিকনির্দেশনা উঠে আসবে তা জাতীয় উন্নয়ন নীতিনির্ধারণ ও বাস্তবায়নে সহায়তা করবে।

প্ল্যানারি সেশন বা কর্মঅধিবেশনগুলোতে অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ড. কাজী খলীকুজ্জমান আহমদ, ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আতিউর রহমান, অধ্যাপক ড. শামসুল আলম, ড. মোস্তাফিজুর রহমান, ড. মোস্তফা কামাল মুজেরী, অধ্যাপক ড. তৌফিক আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত থাকবেন।

সম্মেলনের তৃতীয় দিন শনিবার সকালে সমাপনী অনুষ্ঠানের পর সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া উপস্থিত থাকবেন।

খবর: বাসস।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান