দুই ব্যাংকের টাকা আটকে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৭, ০৫:২১আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ০৫:২১

বাংলাদেশ ব্যাংক সীমা অতিক্রম করে ঋণ বিতরণ অব্যাহত রাখায় বেসরকারি খাতের দু’টি ব্যাংকের ৭৬ কোটি টাকা আটকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ওয়ান ব্যাংকের ৫১ কোটি ও প্রিমিয়ার ব্যাংকের ২৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগ্রাসী ব্যাংকিং বন্ধে কেন্দ্রীয় ব্যাংক কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসাবে মঙ্গলবার দু’টি ব্যাংকের বেশ কিছু টাকা আটকে দেওয়া হয়েছে।’ আগ্রাসী ব্যাংকিং করায় আরও কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
জানা গেছে, ব্যাংকগুলোতে নতুন করে যে পরিমাণ আমানত আসছে, কয়েকটি ব্যাংক তার দ্বিগুণ ঋণ বিতরণ করছে। ফলে ওই ব্যাংকগুলোতে ঋণ আমানত অনুপাতের সীমা অতিক্রম করেছে। এভাবে আগ্রাসী ব্যাংকিং করায় গ্রাহকদের আমানত ঝুঁকিতে পড়ছে।
সূত্র জানায়, প্রচলিত ধারার ব্যাংকগুলোর তার আমানতের ৮৫ শতাংশ পর্যন্ত ঋণ বিতরণ করতে পারে। ইসলামি ধারার ব্যাংকগুলোর জন্য যা ৯০ শতাংশ। তবে বেসরকারি খাতের ৮টি ব্যাংক সেই ধারা লঙ্ঘণ করে ঋণ বিতরণ অব্যাহত রাখছে। তাদের কয়েক দফায় সতর্ক করার পরও ব্যাংকগুলো সীমার মধ্যে আসেনি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে রক্ষিত প্রিমিয়ার ব্যাংকের হিসাব থেকে ২৫ কোটি ও ওয়ান ব্যাংকের হিসাব থেকে ৫১ কোটি টাকা আটকে রাখে বাংলাদেশ ব্যাংক।

এর আগে সমঝোতা স্মারকের (এমওইউ) চুক্তির শর্ত না মানায় জনতা ব্যাংকের ৪১৮ কোটি টাকা আটকে রেখেছিল বাংলাদেশ ব্যাংক। চুক্তির তুলনায় অতিরিক্ত ঋণ বিতরণ করেছিল ব্যাংকটি।

/জিএম/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম