বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ করতে আগ্রহী স্পেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৭, ১৮:০৩আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৩

সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন স্পেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ করতে আগ্রহী স্পেনের কোম্পানিগুলো । এজন্য দুইদেশের মধ্যে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন স্পেনের নব নিযুক্ত রাষ্ট্রদূত আলবারো ডে সালাস।  

আজ বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদের  সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্পেনের নব নিযুক্ত রাষ্ট্রদূত আলবারো ডে সালাস। সচিবালয়ে তার অফিস কক্ষে এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

স্পেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে অবদান রাখার জন্য প্রতিমন্ত্রীকে স্পেনের রাজা ৬ষ্ঠ ফিলিপ ‘কমিটমেন্ট টু দ্য নাম্বার অফ দ্য সিভিল মেরিট অর্ডার’ উপাধিতে ভূষিত করার জন্য ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, স্পেনকে আমরা উন্নয়ন সহযোগী হিসেবে দেখতে চাই। বিদ্যুৎ জ্বালানি খাতে দেশে বিপুল কর্মযজ্ঞ চলছে কিন্তু এতে স্পেনের উপস্থিতি নাই বললেই চলে। আগামী পাঁচ বছরে এ খাতে আরও ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে। এ বিনিয়োগে স্পেন অংশ নিতে পারে। উন্নত প্রযুক্তি ও ব্যবস্থাপনাকে দ্রুত স্বাগত জানানো হবে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পরিবর্তন, উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে স্পেনের ব্যবসায়ীদের সঙ্গে সেমিনার করা যেতে পারে। উভয় দেশের প্রতিনিধি বিনিময় করা গেলে দ্বিপাক্ষিক বহুপাক্ষিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও  জোরদার হবে। অভিজ্ঞতা বিনিময় করেও দুই দেশ উপকৃত হতে পারে। তিনি বলেন, স্পেনের কোম্পানিগুলোর বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ করার আগ্রহ উত্তরোত্তর বাড়ছে।

/এসএনএস/টিএন/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম