কলকাতায় বাণিজ্য মেলা উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৭, ২০:৩৬আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ২০:৩৮

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (ছবি: সংগৃহীত) ভারতের কলকাতায় ৩০তম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আগামী ২২ ডিসেম্বর কলকাতার পার্ক সার্কাসে এই মেলায় প্রধান অতিথি থাকবেন তিনি। অনুষ্ঠানটিতে অংশ নিতে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কলকাতার উদ্দেশে রওনা দেবেন শিল্পমন্ত্রী।
এবারের মেলায় অংশ নেবেন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চীন, থাইল্যান্ড, মিসর, তুরস্ক, ভিয়েতনাম, ঘানা, সিঙ্গাপুর, হংকং ও দুবাইয়ের উদ্যোক্তারা। এতে হস্ত, কুটির, মাঝারি ও বৃহৎ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৭ শতাধিক উদ্যোক্তা অংশ নেবেন। নিজেদের উৎপাদিত পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শন করবেন তারা। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বাণিজ্যিক আলোচনা হবে।
এবারের মেলায় অংশগ্রহণের ফলে বাংলাদেশের ক্ষুদ্র ও হস্তশিল্প উদ্যোক্তাদের পণ্য বিপণন ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত বন্ধন সুদৃঢ় হবে। এ উদ্যোগ ভারতসহ অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের শিল্প প্রযুক্তি, অভিজ্ঞতা ও মেধাসম্পদ বিনিময়ের সুযোগ তৈরি করবে। পাশাপাশি দেশগুলোর সঙ্গে নিবিড় সংযোজনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে।

শিল্পমন্ত্রীর এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় শিল্প ও বাণিজ্য সম্পর্ক সুদৃঢ়করণেও ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল জলিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার ভারতের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সবচেয়ে বড় শিল্প ও বাণিজ্য মেলা। ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত ভারতের প্রাচীন শিল্প ও বণিক সংগঠন দ্য বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) এর আয়োজন করে আসছে। ১৯৮৭ সাল থেকে নিয়মিত হচ্ছে এটি।

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম