গ্রামীণ ব্যাংকের চরিত্র বদলে গেছে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৭, ২১:৫৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২১:৫৩

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি) গ্রামীণ ব্যাংক এখন আগের তুলনায় অনেক সুসংহত, বর্তমানে গ্রামীণ ব্যাংকের চরিত্র বদলে গেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের ২০১৬ সালের লভ্যাংশের ৬ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকার চেক অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রতন কুমার নাগ এ চেক অর্থমন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় ব্যাংকের মহাব্যবস্থাপক বাবুল সাহা ও উপ-মহাব্যবস্থাপক মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ যেখানে অধিকাংশই গরিব ছিল, এখন সে হার মাত্র ২৫ শতাংশ। ব্যাপকভাবে বাংলাদেশের সামাজিক পরিবর্তন হয়েছে। গ্রামীণ ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য করার ফলে ক্ষুদ্র উদ্যোক্তা-গ্রাহকরা এখন অনেক লাভ করছেন।’
শিগগিরই ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, ‘গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাচনের শিডিউল হয়ে গেছে। মামলা থাকার কারণে এতদিন নির্বাচন করা যায়নি।’

/এসআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম