বিসিএস অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৮, ২০:২৭আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ২০:২৭

নতুন কমিটির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন। সোমবার (৮ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় আগের কমিটির কাছ থেকে নব নির্বাচিত নির্বাহী কমিটি ২০১৮-২০১৯ মেয়াদের দায়িত্বভার গ্রহণ করে।
নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সভার শুরুতে নতুন নির্বাহী কমিটির সভাপতি ও কর কমিশনার মো. সেলিম আফজাল এবং মহাসচিব ও অতিরিক্ত কর কমিশনার মো. নুরুজ্জামান খানসহ কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আগের সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আব্দুর রাজ্জাক এবং মহাসচিব মো. আলমগীর হোসেন নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

নতুন সভাপতি মো. সেলিম আফজাল বলেন, ‘নব নির্বাচিত কমিটি সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে কমিটির সদস্যদের কল্যাণে কাজ করবে। এক্ষেত্রে সংগঠনকে এগিয়ে নিতে তিনি সব সদস্যের সহযোগিতা চান।’

এর আগে, ৩০ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে নির্বাহী কমিটির ২০১৮-২০১৯ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে একই দিন ফলাফল ঘোষণা করা হয়। প্রথমবারের মতো ৪৮টি পদের সব ক’টি পদে সদস্যরা ভোট দেওয়ার সুযোগ পান।

/জিএম/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম