মিরপুরের কালশী মোড়ে ফ্লাইওভার হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৮, ১৯:২২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৯:২৬

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভা (ছবি: ফোকাস বাংলা) রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর থেকে কালশী মোড় পর্যন্ত তৈরি হবে নতুন ফ্লাইওভার। এর দৈর্ঘ্য হবে ৮৪৪ দশমিক ১২ মিটার। একইসঙ্গে সড়কও সম্প্রসারণ করা হবে। এ লক্ষ্যে ‘ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, উন্নয়ন ও কালশী মোড়ে ফ্লাইওভার নির্মাণ’ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

এ প্রকল্পের প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে, বিদ্যমান ৩ দশমিক ৭০ কিলোমিটার সড়ক প্রসস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে ফ্লাইওভার (৮৪৪ দশমিক ১২ মিটার) নির্মাণ। মিরপুর, পল্লবী, ঢাকা ক্যান্টনমেন্ট, উত্তরা, মহাখালী ও রামপুরার মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ। সড়কে যানবাহন ধারণক্ষমতা বৃদ্ধিকরণ ও যানজট নিরস। সড়কের ফুটপাত, সাইকেল লেন, বাস-বে ও যাত্রী ছাউনীসহ বিভিন্ন সুবিধার উন্নয়ন। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬১২ কোটি ৬৯ লাখ টাকা। এর পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে। স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বাংলাদেশ সেনাবাহিনী প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, মিরপুর থেকে বিমান বন্দর, উত্তরা ও টঙ্গী হয়ে উত্তর দিকে যাওয়ার জন্য কালশী হয়ে জিয়া কলোনির রাস্তা দিয়ে নতুন রাস্তা নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে ক্যান্টনমেন্ট এলাকার ওপর দিয়ে ফ্লাইওভার নির্মাণ করা হয়। রাস্তা ও ফ্লাইওভার নির্মাণের পর থেকে মিরপুর এলাকা থেকে এ রাস্তার ব্যবহার অনেকাংশে বৃদ্ধি পায়। বর্তমানে প্রায় প্রতিদিন ৬০-৭০ হাজার যানবাহন এই রাস্তা ব্যবহার করছে। এছাড়া, রাস্তার দুই পাশে বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক ভবন, হাসপাতাল, ক্লিনিক গড়ে উঠেছে। এখানে বাংলাদেশ ন্যাশনাল হাউজিং অথরিটির অধীনে প্রায় ৬ হাজার ফ্ল্যাট নির্মাণের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এই ফ্ল্যাটগুলোর নির্মাণ কাজ শেষ হলে এ এলাকায় যান চলাচল আরও বাড়বে। উত্তরা থেকে মিরপুর-পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগকারী সড়কের অপ্রতুলতার জন্য উত্তরা, রামপুরা কিংবা মহাখালীর অধিবাসীরা মিরপুর যাওয়ার জন্য এ সড়ক ব্যবহার করে। এই প্রেক্ষাপটে ভবিষ্যতে ট্রাফিক বিবেচনায় এনে প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফ্লাইওভারটি নির্মিত হলে মিরপুর, পল্লবী, ঢাকা ক্যান্টনমেন্ট, উত্তরা, মহাখালী ও রামপুরার মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।

 

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম