বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সাকসেস স্টোরি অন্যান্য দেশে প্রয়োগ হবে: এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৮, ১৯:২৮আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ২০:১৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পরকাশের সাক্ষাৎ
বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সাকসেস স্টোরি কীভাবে অন্যান্য দেশে প্রয়োগ করা যায়, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সে চেষ্টা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্যাংকটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পরকাশ। তিনি বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করবেন। এ সময় তিনি শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের সাকসেস স্টোরিগুলো পৃথিবীর অন্যান্য দেশে কীভাবে প্রয়োগ করা যায় সে বিষয়ে জানতে আগ্রহী।’

রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে মন্ত্রীর অফিসকক্ষে সাক্ষাৎকালে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পরকাশ এসব কথা বলেন। এ সময় বাংলাদেশে এডিবির আবাসিক মিশনের সিনিয়র সোশ্যাল সেক্টর অফিসার এস এম এবাদুর রহমান এবং সিনিয়র এক্সটারনাল রিলেশনস অফিসার গোবিন্দ বার তার সঙ্গে ছিলেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশে এডিবির চলমান প্রকল্পগুলো নিয়ে আলোচনা করেন। এডিবির কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে অগ্রগতির প্রশংসা করেন এবং বাংলাদেশে এডিবির কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।’
সাক্ষাৎকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ ও মো. মহিউদ্দিন খান উপস্থিত ছিলেন।

/এসআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম