বিডিএফ বৈঠক শুরু বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ২৩:০৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ২৩:২১

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)

আগামী ১৭ জানুয়ারি বুধবার থেকে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ উন্নয়ন ফোরাম বা বিডিএফ বৈঠক।  রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় বিডিএফ সভা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সভার বিভিন্ন অধিবেশনে সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তা ও বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন। এবারের সভায় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে।

সোমবার (১৫ জানুয়ারি) শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইআরডি সচিব কাজী সফিকুল আযম, অতিরিক্ত সচিব মনোয়ার আহমেদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর এই দুই দিনের বিডিএফ বৈঠকে কৃষি খাতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো; বিদেশি ও বেসরকারি বিনিয়োগ আকর্ষণে পরিবেশ সৃষ্টি; বৈষম্য দূর ও সবার জন্য স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করা; দক্ষ মানবসম্পদ উন্নয়নে মানসম্পন্ন শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি; নারীর ক্ষমতা বৃদ্ধি ও নারীর প্রতি সহিংসতা বন্ধ; স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে চ্যালেঞ্জ ও সুযোগ; টেকসই উন্নয়নে নগর-সুবিধা উন্নয়ন এবং এসডিজির অর্থায়ন এই ৮টি বিষয়ে মোট আটটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে।

দু’দিনের এই সভায় অতিথিদের মধ্যে থাকবেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ওয়েন চাই ঝ্যাং, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমহাপরিচালক মিনরু মাসুঝিমা।

উল্লেখ্য, ২০১৫ সালে সর্বশেষ বিডিএফ সভা অনুষ্ঠিত হয়।

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম