অবকাঠামো খাতের উন্নয়নে সরকারের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ২০:০৫আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ২০:০৯

বাংলাদেশ ব্যাংক দেশের অবকাঠামো খাতে দীর্ঘমেয়াদি ঋণ দিতে সরকারের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৭ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিবে কক্ষে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফিন্যান্সিং ফ্যাসিলিটি-২ (আইপিএফএফ) প্রকল্পের প্রশাসনিক চুক্তি অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, আইপিএফএফ প্রকল্পে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পাঁচ বছর মেয়াদি (জুন, ২০১৭-জুন, ২০২২) আইপিএফএফ-২ প্রকল্প নেওয়া হয়েছে। আইপিএফএফ-২ প্রকল্প থেকে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে তিন হাজার ১৭৭ কোটি টাকা অবকাঠামো খাতে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হবে। এর ফলে বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধি পাবে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপ-মহাব্যবস্থাপক ও আইপিএফএফ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. জুলকার নায়েন এবং সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান এতে স্বাক্ষর করেন। এছাড়া, স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এ. কে. এম. আবদুল্লাহ, অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক গৌতম কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

/জিএম/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক